
ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ঘটনাটি ঘটে গত বুধবার, ১৯ আগস্ট সন্ধ্যার ব্যস্ত সময়ে কোট্টায়াম জেলার আথিরামপুঝা-এট্টুমানুর সড়কের আথিরামপুঝা পল্লি জংশন এলাকায়। একটি লাল রঙের গাড়ি ব্যস্ত সড়কের একটি লেনে থেমে ছিল। ফলে অন্য যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে না পারায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
প্রথমে স্থানীয়রা আশঙ্কা করেন, গাড়ির চালক হয়তো কোনো শারীরিক সমস্যায় পড়েছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন মানুষ গাড়িটির কাছে জড়ো হয়ে চালককে জাগানোর চেষ্টা করছেন। তারা গাড়ি নাড়াচাড়া করেও তাঁকে জাগাতে পারেননি। চালক তখনও গভীর ঘুমে ছিলেন এবং আশপাশের মানুষের ব্যস্ততা ও হৈচৈয়েও তার ঘুম ভাঙছিল না। তাঁর এক কানে একটি ইয়ারফোনও লাগানো ছিল।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর গাড়ির ভেতর থেকে মদের বোতল ও সোডা উদ্ধার করে বলেও জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে চালককে কোট্টায়াম জেলার কাঙ্গাঝা এলাকার বাসিন্দা জোবিন জনি হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশ জোবিন জনি নামে ওই ব্যক্তি ও গাড়িটিকে হেফাজতে নেয় বলে জানা গেছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
গাড়িটি সড়কে আটকে থাকার কারণে ব্যস্ত আথিরামপুঝা-এট্টুমানুর রুটে বেশ কিছু সময় যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। পরে গাড়িটি সরিয়ে নেওয়ার পর সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ চালকের তীব্র সমালোচনা করেছেন, আবার কেউ ঘটনাটিকে হাস্যকর হিসেবে দেখেছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেন, এমন মানুষের কারণেই দুর্ঘটনা ক্রমাগত বাড়ছে। তার বিরুদ্ধে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অন্য একজন লিখেছেন, চালক গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে দুর্ঘটনা ঘটানোর পরিবর্তে গাড়ি থামিয়ে ঘুমিয়েছেন, এজন্য তিনি সত্যিই খুশি।

এর আগেও ‘দূর থেকে কাজ’ করার নিয়মের সীমা লঙ্ঘন করেছিলেন গ্রাহাম নামের ওই ব্যক্তি। হোম অফিসের কথা বলে ইন্দোনেশিয়ার বালিতে চলে গেছিলেন তিনি। তখন ব্যবস্থাপককে জানিয়েছিলেন, বাথরুমের সমস্যার সমাধানে একজন প্লাম্বারের জন্য বাড়িতে অপেক্ষা করছেন।
১ দিন আগে
কেউ গাড়ি কেনেন, কেউবা কেনেন বাড়ি। তবে চীনের এই নারী একটি আবাসিক এলাকার শুধু ১৯৬টি পার্কিং স্পেস কিনেছেন। তিনি সেগুলো ভাড়াও দিয়েছেন। তবে পার্কিং স্পেসগুলো কেনার কয়েক বছর পর চাহিদা বাড়তেই সেগুলোর ভাড়া দ্বিগুণ করার পাশাপাশি চড়া দামে বিক্রি করতে শুরু করেন তিনি...
৪ দিন আগে
ভারতের হায়দরাবাদে ছয় বছর বয়সী মেয়েকে হুসেইন সাগর লেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। শিশুটির অসুস্থতা ও চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই নারী এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
৬ দিন আগে
কিছু বৈজ্ঞানিক আবিষ্কার এমন থাকে, যা একবার শুনলে আর কখনোই ভোলা যায় না। এটিও ঠিক তেমনই একটি। পিয়ার রিভিউড একটি গবেষণার তথ্য অনুযায়ী, নারীদের ত্যাগ করা বায়ু বা পাদের গন্ধ পুরুষদের তুলনায় বেশি দুর্গন্ধযুক্ত হয়। আওয়াজ বেশি বা বারবার হওয়ার কথা বলা হচ্ছে না, শুধু গন্ধটা...তুলনামূলক বেশি তীব্র। শুনলে একটু
৬ দিন আগে