
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি-জামায়াত অগ্নিসংযোগ করে রেলে আগুন দিয়ে মা-সন্তানকে পুড়িয়েছে। বাসে আগুন দিয়েছে। আমি ধিক্কার জানাই তাদের। বিএনপি একটি সন্ত্রাসী দল। তাদের কি মানুষ চায়? তাদের দোসর যুদ্ধাপরাধীরা। তারা নির্বাচন বানচাল করতে চায়। আপনারা ভোটকেন্দ্রে যাবেন। মার্কাটা কী—নৌকা।’
আজ শুক্রবার বিকেল সোয়া ৪টায় বরিশালের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিলেন। এই বরিশালে তারা কত মানুষকে হত্যা করেছে। তারা বাংলাদেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত করে। আর এখন বাংলাদেশ বদলে যাওয়া দেশ।’
প্রায় ২৫ মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি এই অঞ্চলের ২১ আসনের প্রার্থীকে জনগণের কাছে পরিচয় করিয়ে দেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পাশেই ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বোন শেখ রেহানা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন।

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা মির্জা আব্বাসের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন...
১৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংসদে আলোচনা করে সমাধান করতে চায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান।
১৮ ঘণ্টা আগে
সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতাভুক্ত সুবিধাভোগীদের সমন্বিতভাবে একই ছাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। আজ রোববার সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।
২১ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আজ রোববার বেলা ১২টা ২০ মিনিটে তাঁকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।
১ দিন আগে