কয়েক দিন আগেই আইওএস (আইফোন অপারেটিং সিস্টেম) ১৭.২ সংস্করণ নিয়ে এসেছে অ্যাপল। কিন্তু এই আপডেট ইন্সটল করার পর আইফোনে কিছু ত্রুটি ধরা পড়েছে। আর তাই এক সপ্তাহ না যেতেই অ্যাপলকে আইওএসের নতুন সংস্করণ আনতে হলো।
আইওএস ১৭.২.১ সংস্করণ আনার বিষয়ে দুই ধরনের সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে অ্যাপল। এর মধ্যে যুক্তরাষ্ট্রের জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে ত্রুটির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে চীন ও জাপানের বিজ্ঞপ্তিতে ‘ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার’ ত্রুটির কথা বলা হয়েছে।
এক্স প্ল্যাটফর্মে এ দুই সংবাদ বিজ্ঞপ্তির অসংগতি তুলে ধরেছেন আইএসভিত্তিক ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর ব্র্যান্ডন বুচ।
আইওএস ১৭.২. ১ সংস্করণ ইনস্টল করার জন্য আইফোনের সেটিংস থেকে জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট দিতে হবে।
ইতিমধ্যে আইওএস ১৭.৩ সংস্করণের বেটা টেস্টিং শুরু হয়েছে। আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এই আপডেট আসার সম্ভাবনা রয়েছে। আইওএস ১৭.৩ সংস্করণের নতুন নিরাপত্তাবিষয়ক অপশন ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ ও অ্যাপল মিউজিক প্লেলিস্টে কলাবরেটিভ অপশন পাওয়া যাবে।
যদিও ফিচার দুটি গত সপ্তাহে উন্মোচন হওয়া আইওএস ১৭.২ সংস্করণে থাকার কথা ছিল। তবে নতুন জার্নাল অ্যাপ ছাড়াও স্প্যাশিয়াল ভিডিও, অ্যাকশন বাটনে ট্রান্সলেশনের নতুন অপশন, কন্ট্রাক্ট কি ভেরিফিকেশনের মতো মজার মজার নতুন ১৭টি ফিচার আইওএস ১৭.২ সংস্করণে যুক্ত করেছে অ্যাপল।
এক্সএস সিরিজ, ১১ সিরিজ, এসই ২০২০,১২ সিরিজ, ১৩ সিরিজ, ১৪ সিরিজ ও ১৫ সিরিজের আইফোনে নতুন আপডেটগুলো ইনস্টল করা যাবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার

ঈদ সামনে এলেই জমে ওঠে কেনাকাটা। রাজধানীর শপিং মল থেকে শুরু করে জেলা শহরের বাজার—সব জায়গায় দেখা যায় ক্রেতার ভিড়। আগে এমন সময়ে অনেকে পকেটভর্তি টাকা নিয়ে বের হলেও এখন দৃশ্যপট কিছুটা বদলেছে
২ ঘণ্টা আগে
যুদ্ধক্ষেত্রে দৃশ্যপট দ্রুত বদলায়। একসময় যা ছিল শুধু সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনির বিষয়, এখন তা কোনো কোনো রণক্ষেত্রে রূঢ় বাস্তবে পরিণত হয়েছে। ড্রোন এবং আকাশপথের লড়াইয়ের পর এবার যুদ্ধের ময়দানে সরাসরি আধিপত্য বিস্তার করতে শুরু করেছে কিলার রোবট...
৩ ঘণ্টা আগে
চীনা বিজ্ঞানীরা এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছেন, যা বিভিন্ন টেলিস্কোপ থেকে পাওয়া নক্ষত্রের তথ্য একসঙ্গে বুঝতে এবং বিশ্লেষণ করতে পারে। স্পেকক্লিপ নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) গবেষকেরা বলছেন টেলিস্কোপের অনুবাদক।
৩ ঘণ্টা আগে
এক দশকের বেশি সময় ধরে স্মার্টফোন আমাদের যোগাযোগ, কাজ এবং বিনোদনের ধরন বদলে দিয়েছে ধীরে ধীরে। কিন্তু গত বছর থেকে মোবাইল ফোন নির্মাতাদের মধ্যে একটি ক্রমবর্ধমান প্রবণতা দেখা যাচ্ছে। সেটি হলো, কিছু ডিভাইস ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য নয়...
৪ ঘণ্টা আগে