বিশ্বকাপ ফাইনালের আগের দিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ১ লাখেরও বেশি দর্শককে চুপ করিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্যাট কামিন্স। ভারতকে কাঁদিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স। সেই কামিন্স এবার আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে ইতিহাস গড়েছেন। যাঁকে কিনতে হয়েছে ২০ কোটি রুপিরও বেশি দামে।
২০২৪ আইপিএলকে সামনে রেখে দুবাইয়ে হচ্ছে মিনি নিলাম। নিলামে কামিন্সের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে সর্বোচ্চ দামী ক্রিকেটার ছিলেন স্যাম কারান। ২০২৩ আইপিএলের নিলামে ইংল্যান্ডের অলরাউন্ডারকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছিল পাঞ্জাব কিংস। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটারের তালিকায় তিন ও চারে আছেন গ্রিন ও স্টোকস। ২০২৩ আইপিএলে রেকর্ড গড়েছেন ক্যামেরন গ্রিনকে ১৭ কোটি ৫০ লাখ টাকা দিয়ে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ানস। চেন্নাই সুপার কিংস ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছিল বেন স্টোকসকে।
আইপিএলে কামিন্স সর্বশেষ খেলেছেন ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। সেই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ১৪ বলে ফিফটি করেন তিনি। মাঝে ২০২৩ আইপিএল তিনি খেলেননি। এবারের আইপিএলের নিলামে প্রথমে তাঁকে নিতে কাড়াকাড়ি শুরু হয় চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের। এরপর চেন্নাইয়ের লড়াই শুরু হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে। শেষে আরসিবির সঙ্গে তুমুল লড়াইয়ে জিতে যায় হায়দরাবাদ।
হায়দরাবাদ দলে আছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটার ট্রাভিস হেড। ২০২৩ বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচসেরা হয়েছেন তিনি। ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেঞ্চুরি করে ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। ভিত্তিমূল্য ২ কোটি রুপি থেকে ৬ কোটি ৮০ লাখ রুপিতে কিনেছে হায়দরাবাদ। হেড সর্বশেষ আইপিএলে খেলেছেন ২০১৭ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার হওয়ার পর কামিন্স বলেন, ‘আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে যেতে পেরে ভীষণ খুশি। অরেঞ্জ আর্মি সম্পর্কে অনেক শুনেছি।আইপিএলে এর আগে হায়দরাবাদে কয়েকবার খেলেছি। সবসময় পছন্দ করছি। খেলার জন্য আর তর সইছে না।। আরেক অজি ক্রিকেটার ট্রাভিস হেডকে এখানে দেখে ভালো লাগছে।’
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ১০ খেলোয়াড় (ভারতীয় রুপি):
প্যাট কামিন্স; দল: সানরাইজার্স হায়দরাবাদ; ২০ কোটি ৫০ লাখ; ২০২৪
স্যাম কারান; দল: পাঞ্জাব কিংস; ১৮ কোটি ৫০ লাখ; ২০২৩
ক্যামেরন গ্রিন; দল: মুম্বাই ইন্ডিয়ানস; ১৭ কোটি ৫০ লাখ; ২০২৩
বেন স্টোকস; দল: চেন্নাই সুপার কিংস; ১৬ কোটি ২৫ লাখ; ২০২৩
ক্রিস মরিস; দল: রাজস্থান রয়্যালস; ১৬ কোটি ২৫ লাখ; ২০২১
নিকোলাস পুরান; দল: লক্ষ্ণৌ সুপার জায়ান্টস; ১৬ কোটি; ২০২৩
যুবরাজ সিং; দল: দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমান দিল্লি ক্যাপিটালস) ; ১৬ কোটি; ২০১৫
প্যাট কামিন্স; দল: কলকাতা নাইট রাইডার্স; ১৫ কোটি ৫০ লাখ; ২০২০
ইশান কিষাণ: দল: মুম্বাই ইন্ডিয়ানস; ১৫ কোটি ২৫ লাখ; ২০২২
কাইল জেমিসন; দল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; ১৫ কোটি; ২০২১

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে শুরুর একাদশ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামের এই ম্যাচে জয় পেলেই নকআউট পর্ব নিশ্চিত হবে লা আলবিসেলেস্তেদের। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করা বর্তমান চ্যাম্পিয়নদের একাদশে এসেছে একটি পরিবর্তন।
১ ঘণ্টা আগে
টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম ভরসার নাম মুশফিকুর রহমান। বয়স ৩৯ ছুঁলেও রান করার ক্ষুধা যে একটুও কমেনি, পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজে সেটিই আবারও প্রমাণ করেছেন তিনি। সেই ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মে মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন বাংলাদ
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মঞ্চে মাঠের লড়াইয়ের পাশাপাশি নিজেদের দেশের চলমান সংকটের কথাও তুলে ধরল ইরান। যুক্তরাষ্ট্র ছাড়ার আগে লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে একটি হাতে লেখা চিটি রেখে গেছেন ইরানি ফুটবলাররা, যেখানে আতিথেয়তার জন্য স্বাগতিক শহরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি স্মরণ করা হয়েছে মিনাবের এক স্কুলে নিহত শিশুদের।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর বড় ধাক্কা খেল জার্মানি। সেই ম্যাচেই চোট পেয়ে মাঠ ছাড়েন দলের নির্ভরযোগ্য সেন্ট্রাল ডিফেন্ডার নিকো শ্লটারবেক। এবার নিশ্চিত হয়েছে, টুর্নামেন্টের বাকি অংশে আর খেলা হচ্ছে না তার।
২ ঘণ্টা আগে