জ্বালানি তেলের উৎপাদন রেকর্ড পরিমাণ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ব্রাজিল ও গায়ানার মতো দেশগুলোও জ্বালানি তেলের উৎপাদন বাড়ানোর ফলে বাজারে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ও এর মিত্র দেশগুলোর আধিপত্য এক প্রকার কমে গিয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও গায়ানা উৎপাদন বাড়ানোর ফলাফল হিসেবে আন্তর্জাতিক বাজারে ওপেক ও মিত্র দেশগুলোর তেলের পরিমাণ কমেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ)।
চলতি ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত এক প্রতিবেদনে আইইএ জানিয়েছে, ২০২৩ সালে ওপেক প্লাসের মার্কেট শেয়ার অন্তত ৫১ শতাংশ পড়েছে। মার্কেট শেয়ার হলো—কোনো একটি নির্দিষ্ট পণ্যের বাজারে বিভিন্ন পক্ষ কী পরিমাণ পণ্য বিক্রি করে তার শতকরা পরিমাণ। ২০১৬ সালের পর এই ওপেক প্লাসের মার্কেট শেয়ারে এই অবস্থান সর্বনিম্ন।
আইইএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও গায়ানা রেকর্ড সৃষ্টিকারী সরবরাহ আসায়, ইরান ব্যাপকভাবে তেল উৎপাদন করায় ও চাহিদা কমার কারণে কিছু ওপেক প্লাস সদস্য দেশ সম্ভাব্য তেলের মজুত কমাতে ২০২৪ সালের প্রথম প্রান্তিকে তেল উৎপাদন আরও ব্যাপকভাবে কমানোর ঘোষণা দিতে পারে।’
অপরিশোধিত জ্বালানি তেলের দাম বিগত ২ মাসে প্রায় ২০ শতাংশ কমে গেছে। এই অবস্থায় ধারণা করা হচ্ছে, ওপেক প্লাস আগামী বছরের জন্য দৈনিক উৎপাদন ৪ লাখ ব্যারেল পর্যন্ত কমানোর ঘোষণা দিতে পারে। তবে এই একই সময়ে যুক্তরাষ্ট্র তেলের উৎপাদন দৈনিক ১৪ লাখ ব্যারেল বাড়াতে পারে। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে দৈনিক প্রায় ২ কোটি ব্যারেল তেল উৎপাদন করেছে।
আইইএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘সৌদি আরবের নেতৃত্বে অপরিশোধিত তেলের উৎপাদন কমানোর বিষয়টি ইরান বেশি উৎপাদন করা অনেকটাই প্রশমিত হয়েছে। ইরান বর্তমানে বিগত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ তেল উৎপাদন করছে।’ সংস্থাটি আরও বলেছে, ‘ওপেক প্লাস ২০২৪ সালে তেল কম উৎপাদন করবে। তবে বিশ্বজুড়ে চাহিদা বাড়লেও দৈনিক তেলের অতিরিক্ত উৎপাদন হবে ১২ লাখ ব্যারেল।’
এই পূর্বাভাসের পরও আইইএ-এর ভবিষ্যদ্বাণী, অপরিশোধিত তেলের চাহিদায় মন্দা আসতে যাচ্ছে।

এনসিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১০ম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এনসিসি ব্যাংক ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন আমানত ও বিনিয়োগসেবা পর্যালোচনা শেষে অনুমোদন দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে
সিটিজেনস ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য প্রণীত বিভিন্ন নীতিমালা, নির্দেশিকা ও কার্যপদ্ধতি পর্যালোচনা এবং অনুমোদন করা হয়।
৫ ঘণ্টা আগে
আজ সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করা বর্তমান সরকারের সামনে এখন তিনটি বড় সংকট—কর্মসংস্থান, বিনিয়োগ ও জ্বালানি। এসব চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে কার্যকরভাবে মোকাবিলা না করা গেলে বাজেট বাস্তবায়ন ও অর্থনৈতিক পুনরুদ্ধার দীর্ঘসূত্রতায় আটকে যেতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।
১ দিন আগে