Ajker Patrika

সৌদির বিধিনিষেধে বিঘ্নিত ১৩৯ ফ্লাইট, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী

• সরাসরি ফ্লাইট ৬৬টি, ট্রানজিট ৭৩টি

• বিমানের ২৭ ফ্লাইটের কার্যক্রমে প্রভাব

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ২৩: ৩৯
সৌদির বিধিনিষেধে বিঘ্নিত ১৩৯ ফ্লাইট, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী
ফাইল ছবি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে বিভিন্ন এয়ারলাইনসের ১৩৯টি ফ্লাইটের কার্যক্রম প্রভাবিত হয়েছে। এতে এ পর্যন্ত ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯২৭ জন যাত্রী। প্রভাবিত ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৬৬টি ও ট্রানজিট ফ্লাইট ৭৩টি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগের স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রভাবিত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০, সৌদিয়া এয়ারলাইনসের ১৯ ও রিয়াদ এয়ারের ১০টি রয়েছে।

অন্যদিকে, প্রভাবিত ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪, কাতার এয়ারওয়েজের ৯, সালামএয়ারের সাত, ফ্লাইদুবাইয়ের আট, এয়ার ইন্ডিয়ার ছয় ও ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।

পরিচালনাগত বিধিনিষেধের কারণে এসব ফ্লাইটের কার্যক্রমে বিঘ্ন ঘটছে। এতে যাত্রীদের ভ্রমণসূচি ব্যাহত হচ্ছে এবং ভোগান্তি বাড়ছে। এ পরিস্থিতিতে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি নিশ্চিত হওয়ার পর ভ্রমণের পরামর্শ দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত