গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শুধু তাই নয়, রেললাইনের ২০ ফুট কেটে ফেলার কারণে ট্রেনটি দুর্ঘটনাকবলিত হয়। তাতে ৩০০ ফুটের অধিক রেললাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেললাইনের স্লিপার ও লোহার পাত দুমড়ে-মুচড়ে গেছে।
লাইনচ্যুত বগিগুলো উদ্ধারসহ লাইন সংস্কারের কাজ শুরু হলেও সেটি কখন শেষ হবে সে বিষয়ে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান।
এ ঘটনা তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে। এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে বিকল্প পথে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে নিহতের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে ১ লাখ টাকা সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা জানান রেলওয়ে মহাপরিচালক কামরুল হাসান। তিনি বলেন, বিকল্প পথে ভৈরব হয়ে অন্যান্য রেল সড়কের সব ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করছে। রেললাইন সংস্কার করতে ঠিক কত সময় লাগবে, তা সঠিকভাবে বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি নাশকতার ঘটনা বলে মনে হচ্ছে। এ ঘটনা তদন্তে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি এবং রেলওয়ে অনুসন্ধান বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী সৌমিক শাওন কবিরের নেতৃত্বে সাত সদস্য এবং রেলওয়ে মন্ত্রণালয়ের অধীনে একটিসহ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ডিজি মো. কামরুল আহসান বলেন, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে পাশের নিচু জমিতে পড়ে যায়। এতে ট্রেনের লোকোমাস্টার এমদাদুল হক ও সহকারী লোকোমাস্টার সজীব মিয়া গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ী আসলাম হোসেন নিহত হয়েছেন। এতে সাত ট্রেনযাত্রী আহত হয়েছেন।
উল্লেখ্য, আজ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে ওই দুর্ঘটনা ঘটে।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৫২টি অনুমোদিত পদের ৪২টিই শূন্য। সবচেয়ে বড় সংকট হলো খামারটি প্রতিষ্ঠার ৪২ বছরেও ভেটেরিনারি সার্জনের কোনো পদ সৃষ্টি হয়নি। এতে খামারের মহিষের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ঝুঁকির মুখে রয়েছে।
৬ ঘণ্টা আগে
একসময় সন্ধ্যা নামলে যে সড়কে থেমে যেত মানুষের চলাচল। ডাকাত ও ছিনতাইকারীদের ভয়ে অন্ধকার নামার আগেই দোকানপাট গুটিয়ে ফেলতেন ব্যবসায়ীরা। পথচারীদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নেওয়ার ঘটনা ছিল নিয়মিত। সেই সড়কের ভাতার মারি রেলক্রসিং এলাকায় তৈরি হচ্ছে উচ্চশিক্ষার নতুন ঠিকানা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
৬ ঘণ্টা আগে
গাইবান্ধা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গিদারী ইউনিয়নের ‘কিশামত ফলিয়া ফারাজি পাড়া জামে মসজিদ মেরামত’ প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকার মধ্যে মসজিদ কমিটি পেয়েছে মাত্র ৪০ হাজার টাকা। বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে সরকারি খাদ্যগুদামে গত ৩১ আগস্ট শেষ হয়েছে চলতি মৌসুমের সরকারি গম সংগ্রহ অভিযান। কিন্তু পুরো ক্রয় মৌসুমে এক ছটাকও গম সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এতে স্বল্প আয়ে চলা মানুষের কাছে কম দামে চাল ও আটার মতো খাবার পৌঁছে দেওয়া ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
৭ ঘণ্টা আগে