বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনার মজুত বাড়াচ্ছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) তথ্য বলছে, গত অক্টোবরে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক অন্তত ৪২ হাজার কেজি সোনা কিনেছে। সোনা কেনা ও মজুতের ক্ষেত্রে শীর্ষে আছে এশিয়ার দেশ চীন। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুসারে, যদিও সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে অন্তত ৪১ শতাংশ কম সোনা মজুত করা হয়েছে। কিন্তু চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সোনা মজুতের প্রবণতা বিবেচনা করলে দেখা যায় অক্টোবরে যথেষ্ট বেশি সোনা মজুত করা হয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রতি মাসে গড়ে সোনা মজুত করা হয়েছে ৩৪ হাজার কেজি করে। অবশ্য সেপ্টেম্বরে মজুত করা হয়েছিল ৭২ টন।
সোনা মজুতকারী দেশগুলোর মধ্যে শীর্ষে আছে চীন। ৪২ টনের মধ্যে একা অর্ধেকেরও বেশি সোনা কিনেছে চীন। দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না প্রায় ২৩ টন সোনা কিনেছে। তারা টানা ১২ মাস ধরে প্রায় একই পরিমাণ সোনা কিনে মজুত করেছে। ২০২৩ সালে চীন সর্বমোট সোনা মজুত করেছে ২০৩ টন। দেশটিতে বর্তমানে ২ হাজার ২১৫ টন সোনা রয়েছে।
চীনের সোনা ক্রয় ও মজুতের বিষয়ে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রতিবেদনে বলা হয়েছে, ‘চীন বিপুল পরিমাণ সোনা কিনলেও দেশটির দখলে বর্তমান বিশ্বের সোনার মজুতের মাত্র ৪ শতাংশ রয়েছে।’
চীনের পরপরই সোনা কেনার ক্ষেত্রে এগিয়ে রয়েছে সেন্ট্রাল ব্যাংক অব তুর্কিয়ে। অক্টোবরে ব্যাংকটি সোনা কিনেছে প্রায় ১৯ টন বা ১৯ হাজার কেজি। এতে দেশটির সোনার রিজার্ভ দাঁড়িয়েছে ৪৯৮ টনে।
এই দুই দেশের বাইরেও আরও বেশ কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনা কেনার দিকে ঝুঁকেছে। ন্যাশনাল ব্যাংক অব পোল্যান্ড কিনেছে ৬ টন। এই ৬ টন অবশ্য ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাবের বাইরে। দেশটি চলতি বছরে ১০০ টনেরও বেশি সোনা কিনেছে। যার ফলে দেশটির মোট সোনার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪০ টনে।
এর বাইরে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া, চেক ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব কিরগিজ রিপাবলিক এবং কাতার সেন্ট্রাল ব্যাংকও উল্লেখযোগ্য পরিমাণ সোনা কিনেছে চলতি বছরে। অক্টোবরেও সেই ধারা অব্যাহত ছিল বলে জানানো হয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রতিবেদনে। এই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা বিক্রির চেয়ে কেনাকেই বেশি প্রাধান্য দিয়েছে।

টানা তিন দিন ধরে শেয়ারবাজারে বড় পতনের মুখে পড়েছে ইলন মাস্কের নেতৃত্বাধীন বহুজাতিক প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো বিনিয়োগের উপযোগী করপোরেট বন্ড বিক্রি করার ঘোষণা দেওয়ার পরই পুঁজিবাজারে এই ধস নামে।
৮ ঘণ্টা আগে
একদিকে দেশের ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব আদায়ের রেকর্ডের পথে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অন্যদিকে অর্থবছর শেষে প্রায় ৮৮ হাজার কোটি টাকার বড় ঘাটতির আশঙ্কা—এই দুই বিপরীত চিত্রে দাঁড়িয়ে আছে চলতি ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব পরিস্থিতি।
১৬ ঘণ্টা আগে
এনসিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১০ম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এনসিসি ব্যাংক ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন আমানত ও বিনিয়োগসেবা পর্যালোচনা শেষে অনুমোদন দেওয়া হয়।
১ দিন আগে
সিটিজেনস ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য প্রণীত বিভিন্ন নীতিমালা, নির্দেশিকা ও কার্যপদ্ধতি পর্যালোচনা এবং অনুমোদন করা হয়।
১ দিন আগে