গতকাল শুক্রবার নতুন গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। শিরোনাম ‘বন্ধু হারিয়ে গেল’। গানের কথা লিখেছেন আনিসুজ্জামান জুয়েল। সুর ও সংগীতায়োজন করেছেন বর্ণ চক্রবর্তী। ফাহমিদা নবী জানান, গানটির মিউজিক ভিডিওর শুটিংও শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সুরকার বর্ণ মারা যাওয়ায় গানটি আর প্রকাশ করার সুযোগ হয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেলে সেখানেই গানটির নতুন মিউজিক ভিডিও তৈরি করেন ফাহমিদা নবী। গতকাল সেই ভিডিওসহ গানটি প্রকাশ করেছেন নিজের ইউটিউব চ্যানেলে।
নতুন গান ও এর মিউজিক ভিডিও নির্মাণের অভিজ্ঞতা জানিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফাহমিদা নবী বলেন, ‘খুব ভালো সুর করত বর্ণ। তার সুর করা নতুন গানটি যখন শ্রোতাদের মনে দোলা দিচ্ছে, আমার তখন বর্ণর কথা খুব মনে পড়ছে। যুক্তরাষ্ট্রে গিয়ে যখন গানের ভিডিওর শুটিং করছিলাম, তখনো মনে পড়েছে তার কথা। রেড রকসের লাল পাহাড়ের অনেক উঁচুতে অ্যাম্ফিথিয়েটার। ১৯১০ সালে প্রথম যাঁরা এখানে গান করেছিলেন, সুর তুলেছিলেন, পাহাড়ের গায়ে গায়ে সেই সুরের প্রতিধ্বনি যেন আজও শুনতে পেলাম। কলোরাডোর বিখ্যাত রেড রকস পার্কের সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে লিপসিং করলাম বর্ণর সুর করা গানটি। স্মৃতিটুকু এভাবেই না হয় আবেগ আর ভালোবাসায় গেঁথে থাকুক, বেঁচে থাকুক।’
আনমোল প্রেজেন্টস ‘বন্ধু হারিয়ে গেল’ শোনা যাচ্ছে ফাহমিদা নবী নামের ইউটিউব চ্যানেলে। এর আগে গত অক্টোবরে রঙ্গন মিউজিক থেকে প্রকাশিত হয়েছে ফাহমিদা নবীর ‘স্মৃতির দরজায়’ শিরোনামের গানটি। লিখেছেন জামাল হোসেন, সুর-সংগীত করেছেন পঞ্চম। ফাহমিদা নবী জানিয়েছেন, আগামী বছর জানুয়ারিতে নিউইয়র্কে একটি সংগীতানুষ্ঠানে অংশ নেওয়ার কথা তাঁর। সেই অনুষ্ঠান শেষে জানুয়ারির শেষ ভাগে দেশে ফিরবেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫