
তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর স্টেশনমুখী একটি ট্রেন ক্রেনের ধাক্কায় লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান।
তিনি আজকের পত্রিকাকে বলেন, তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনে ইঞ্জিন লাইনচ্যুত হয়।
মাসুদ সারওয়ার বলেন, ট্রেনটি তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই ইঞ্জিন ডিরেইল হয়ে যায়।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় লোকজন তাঁকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এ সময় তাঁর দুই সহযোগী পালিয়ে যান।
১৪ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের কাকজিনগর গ্রামে প্রায় ১০০ বছরের পুরোনো চলাচলের পথে গেট নির্মাণ করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ১৮টি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রশাসনের পরিদর্শনের পরও রাস্তা বন্ধ থাকায় ভুক্তভোগীরা দ্রুত সমাধান দাবি করেছেন।
২১ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চোরাই পথে ভারত থেকে আনা ৫৫টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ ও বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) যৌথ দল। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন জব্দ করা হয়।
৩২ মিনিট আগে
বনানী মহাখালী মধ্যপাড়া এলাকায় তাদের নিজেদের বাড়ি। তাঁর বাবার নাম মো. শাহজাহান গাজী। বর্তমানে রাতুল স্ত্রীকে নিয়ে বাড্ডা বেড়াইদ এলাকায় থাকতেন। তিনি যমুনা ফিউচার পার্ক মার্কেটে একটি কাপড়ের দোকানে কাজ করতেন...
৩৫ মিনিট আগে