
লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আমেনা বেগম (২৮) নামের এক নারী আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়খাতা হাফেজ সাহেবের মাজার এলাকার লালমনিরহাট-বুড়িমারী রেলপথে এ ঘটনা ঘটেছে।
নিহত আমেনা বেগম উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালিবান্দা পশ্চিম বেজগ্রাম এলাকার রোকন উদ্দিনের স্ত্রী। তিনি উপজেলার গড্ডিমারী ইউনিয়নের এলাকার সাদা পাগলার মাজার এলাকার নুর হোসেনের মেয়ে।
স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী রেজাউনুল হক বাবু বলেন, ওই নারী দুপুরের অনেক আগে থেকেই রেললাইনের ওপর বসেছিলেন। এর কিছুক্ষণ পর বুড়িমারী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি আসে। এ সময় ওই নারী ট্রেনটির সামনে লাফ দেন।
আমেনা বেগমের ভাই নবিউল ইসলাম বলেন, ‘প্রায় ২০ দিন আগে বোন জামাই রোকনের সঙ্গে আমার বোনের ঝগড়া হয়। এরপর আমার বাড়িতে চলে আসে। এ ছাড়া সে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল। সকালে ক্লিনিকে ডাক্তার দেখানোর কথা বলে বাসা থেকে বের হয়। পরে দুপুরের দিকে আমরা খবর পাই ট্রেনে কাটা পড়েছে। এ ছাড়া সে তার স্বামীর বাড়িতে দুবার গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করছিল।’
এ বিষয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, ‘ঘটনাটি আমার ইউনিয়নে ঘটেছে। তবে ওই নারীর বাড়ি টংভাঙ্গা ইউনিয়নে। সে কিছুদিন আগে বাবার বাড়ি সাদা পাগলার মাজার এলাকায় বেড়াতে এসেছিল।’
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, ‘ঘটনা শুনেছি। সেখানে লোক পাঠানো হয়েছে। মরদেহটি থানায় নিয়ে আসা হবে। আর তদন্তের পর বলা যাবে আসলে তিনি আত্মহত্যা করেছেন কি না।’

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের দানবাক্সে জমা হওয়া সোনা, রূপা ও বৈদেশিক মুদ্রার গণনা ও ওজন নির্ধারণ শুরু হয়েছে। প্রায় সাড়ে ছয় বছর পর আজ সোমবার সকাল ৯টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারিতে সংরক্ষিত এসব মূল্যবান সামগ্রী বের করা হয়।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় প্রেমের সম্পর্ক থেকে বিয়ের চার মাসের মাথায় ফারিয়া সুলতানা ইমতি (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের পূর্ব বৈরাগ এলাকার আমিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আজ সোমবার সকাল সাড়ে ১০টার পর এই হামলা চালানো হয় বলে জানান জাপা চেয়ারম্যানের প্রেস সচিব শৌর্য দীপ্ত সূর্য। তিনি বলেন, ‘উত্তরা ৭ নম্বর সেক্টরে ১০০-১৫০ লোক এসে হামলা করে। আমরা পুলিশকে ইনফর্ম করেছি। পুলিশ এখানে এসেছে।’
১ ঘণ্টা আগে
গ্রেপ্তার চারজনের মধ্যে ঘণ্টা চুরির সঙ্গে জড়িতদের মূল হোতা মো. আলমগীর হোসেন। এঁদের মধ্যে আলমগীর হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতির একটি ও সিঁধেল চুরির দুটি মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে