বেসরকারি খাতের হোটেলগুলো যেখানে বিপুল মুনাফা করছে, সেখানে নিয়মিত লোকসান গুনছে সরকারি মালিকানাধীন হোটেল ইন্টারকন্টিনেন্টাল। বিডি সার্ভিসেস লিমিটেড নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে পরিশোধিত মূলধনের প্রায় ছয় গুণ। এতে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নিরীক্ষক জানিয়েছেন, চলতি বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের (রিটেইন লস) পরিমাণ দাঁড়িয়েছে ৫৭১ কোটি ৭১ লাখ টাকা। এ ছাড়া চলতি সম্পদ ঘাটতির পরিমাণ ৩৮১ কোটি ৯৮ লাখ টাকা। অর্থবছরটিতে কোম্পানিটির যথেষ্ট পরিমাণ লোকসান এবং ঋণাত্মক পরিচালন নগদ প্রবাহ রয়েছে। এই শোচনীয় দুরবস্থার কারণে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
হোটেল ব্যবসায় মুনাফার পরিবর্তে ধারাবাহিকভাবে লোকসানের বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন পুঁজিবাজার বিশ্লেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ রকমটা (লোকসান) হয়েছে সরকারি মালিকানার কারণে। অব্যবস্থাপনার কারণেই এই লোকসান। অন্য হোটেলগুলো তো ভালো ব্যবসা করছে, মুনাফা করছে, লভ্যাংশ দিচ্ছে। এটিকে বেসরকারি খাতে ছেড়ে দিলেই মুনাফা করতে সক্ষম হবে।
এসব বিষয়ে কথা বলতে কোম্পানি সচিব নাজমুস সাদাত সেলিমের মোবাইল নম্বরে কল করে বন্ধ পাওয়া গেছে। সংযোগ পাওয়া যায়নি টেলিফোনেও।
১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া হোটেল ইন্টারকন্টিনেন্টালের পরিশোধিত মূলধনের পরিমাণ ৯৭ কোটি ৭৯ লাখ টাকা।

অর্থবছর শেষ হতে বাকি মাত্র চার দিন। অথচ গত মে মাস পর্যন্ত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অর্ধেকের বেশি অর্থ ব্যয় করতে পারেনি সরকার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মে সময়ে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৩ শতাংশে, যা আগের অর্থবছরের একই সময়ের ৪৯ দশমিক শূন্য ৮ শতাংশের নিচে।
১৫ ঘণ্টা আগে
বিশ্ব এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প) দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর হোটেল শেরাটনে ‘প্রাইম ব্যাংক এসএমই উদ্যোক্তা সম্মেলন...
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সঙ্গে যৌথ উদ্যোগে নিজেদের ফ্ল্যাগশিপ নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘আমরাই তারা’র তিনটি ব্যাচ সফলভাবে সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির এই কর্মসূচির...
১৯ ঘণ্টা আগে
দেশের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ গ্রাহকদের জন্য চালু করেছে ‘বাংলা কিউআর’ (Bangla QR) পেমেন্ট সেবা। একই সঙ্গে সব ব্যাংক এবং অন্যান্য মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ‘ট্রান্সফার মানি’ করে লেনদেন করার সুবিধাও চালু করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা...
২০ ঘণ্টা আগে