আস্থা, উদ্ভাবন, চিকিৎসাসেবার উৎকর্ষতা ও রোগীর প্রতি সহমর্মিতার মাধ্যমে বাংলাদেশে সহজলভ্য, রোগী-কেন্দ্রিক এবং মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের ৯ বছর পূর্ণ করল প্রাভা হেলথ।
প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবার ধারণাকে নতুন রূপ দিতে কাজ করে আসছে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কাঠামোর আওতায় প্রাভা হেলথ ফ্যামিলি মেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আধুনিক ডায়াগনস্টিকস ও ইমেজিং, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা, বিউটি অ্যান্ড ওয়েলনেস, হোম হেলথ সার্ভিসেস এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমাধান প্রদান করে যাচ্ছে।
সম্প্রতি প্রাভা হেলথ তাদের প্রথম ১০ লাখ রোগীকে সেবা দেওয়ার মাইলফলক স্পর্শ করেছে, যা দেশজুড়ে রোগী ও তাদের পরিবারের আস্থার প্রতিফলন।
নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২৪ আগস্ট) সকল কর্মীর উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে প্রাভা হেলথ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার (সিওও) ডা. সিমীন এম আখতার, চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মোহাম্মদ আব্দুল মতিন ইমন এবং প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ার সিলভানা কাদের সিনহা। এরপর ৫ বছর এবং তার বেশি সময় ধরে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের সম্মাননা প্রদান করা হয়। কেক কাটা, ফটোসেশন ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
ফ্যামিলি মেডিসিনে প্রাভার অগ্রণী ভূমিকা তুলে ধরে ডা. সিমীন এম আক্তার বলেন, ‘প্রাভা হেলথই বাংলাদেশে প্রথম ফ্যামিলি মেডিসিনের ধারণা চালু করেছে এবং বিশেষ গুরুত্ব দিয়ে চিকিৎসকদের একটি নিবেদিতপ্রাণ বিভাগ গড়ে তুলেছে।’
মোহাম্মদ আবদুল মতিন ইমন বলেন, ‘প্রাভা একটি স্টার্টআপ হিসেবে যাত্রা শুরু করে আজ একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডে পরিণত হয়েছে। এটি আমাদের অন্যতম বড় অর্জন এবং এর জন্য আমরা সবাই গর্বিত।’
ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা প্রসঙ্গে সিলভানা কাদের সিনহা বলেন, “গত মাসে আমরা ১০ লাখ রোগীকে সেবা দেওয়ার মাইলফলক অতিক্রম করেছি। চলতি বছরেই আমরা আমাদের প্রথম ‘স্পোক’ (শাখা কেন্দ্র) চালু করতে যাচ্ছি এবং ২০২৭ সালের মধ্যে প্রথমে ঢাকাজুড়ে এবং পর্যায়ক্রমে সারা দেশে আরও স্পোক চালু করার পরিকল্পনা রয়েছে। ”
আন্তর্জাতিকভাবে প্রাভা হেলথ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্লোবাল ইনোভেটর’ ও ‘টেকনোলজি পায়োনিয়ার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি হার্ভার্ড বিজনেস স্কুল ও কলম্বিয়া বিজনেস স্কুলের কেস স্টাডিতেও প্রাভার সাফল্য অন্তর্ভুক্ত হয়েছে।
দশম বছরে পদার্পণ উপলক্ষে প্রাভা স্বাস্থ্যসেবার পরিধি আরও বাড়ানো, ডিজিটাল সেবাকে শক্তিশালী করা এবং রোগীদের সর্বোচ্চ সেবাদান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
প্রাভা হেলথ বাংলাদেশের একটি সমন্বিত স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক, যা রোগী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা মডেলের মাধ্যমে আন্তর্জাতিক মানের সেবা প্রদান করে। এর সেবার মধ্যে রয়েছে ফ্যামিলি মেডিসিন ও বিশেষজ্ঞ পরামর্শ, ডায়াগনস্টিকস, ইমেজিং, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা, বিউটি অ্যান্ড ওয়েলনেস, হোম হেলথ সার্ভিসেস এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবা ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে মানসম্মত সেবাকে আরও সহজলভ্য, নির্ভরযোগ্য ও সুবিধাজনক করতে প্রাভা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

দেশের বাজারে আবারও সোনার দাম কমাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৪০ টাকা।
২ ঘণ্টা আগে
রেমিট্যান্সের ওপর ভর করে রিজার্ভে কিছুটা স্বস্তি মিললেও আমদানি-রপ্তানির ভারসাম্য থেকে শুরু করে বৈদেশিক লেনদেনের সার্বিক হিসাবে অস্বস্তি কাটেনি। রেকর্ড বাণিজ্য ঘাটতি নিয়ে শেষ হওয়া আগের অর্থবছরের পর নতুন অর্থবছরের শুরুতেও সেই ঘাটতির চাপ কমার বদলে বেড়েছে।
১০ ঘণ্টা আগে
ইতালির ভেনিসে অভিনেত্রী ও শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে শিশু কল্যাণকেন্দ্রিক উদ্যোগ সিজিইপি। হামলাটি জুলাই ২০২৪-এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের ওপর দেশের বাইরে আওয়ামী লীগের সমর্থকদের ধারাবাহিক হামলার অংশ বলেও দাবি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
সুগন্ধি চালের স্থানীয় বাজারদর দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সরবরাহ কম। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের হাতে কোনো সুগন্ধি চালের মজুত নেই, সবই বিক্রি করে দিয়েছেন। কৃষকের পাশাপাশি বিক্রেতাদেরও অভিযোগ, বাজারে সুগন্ধি চালের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি করা হয়েছে। এ খাতের বড় ব্যবসায়ীরা
১৪ ঘণ্টা আগে