ইউরোপের বিভিন্ন প্রান্তে চরম দক্ষিণপন্থী শক্তির নির্বাচনী সাফল্য সংখ্যালঘুদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে। এবার নেদারল্যান্ডসের সংসদ নির্বাচনে গ্রিট ওয়াইল্ডারের ফ্রিডম পার্টির অভাবনীয় জয় সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিল। সংসদের ১৫০টি আসনের মধ্যে ৩৭টি দখল করে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে চরম দক্ষিণপন্থী এই দল।
তবে সরাসরি ক্ষমতায় আসতে হলে ওয়াইল্ডারকে অন্য দলের সঙ্গে জোট গঠন করে সংসদে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। কোনো আইন প্রণয়ন করতে গেলেও জোটের সঙ্গীদের সম্মতির প্রয়োজন হবে।
ইসলাম ধর্ম ও মুসলিমদের সম্পর্কে গ্রিট ওয়াইল্ডারের খোলাখুলি বিরূপ মন্তব্য বারবার নজর আকর্ষণ করেছে। তিনি অতীতে নেদারল্যান্ডসে মসজিদ ও পবিত্র কোরআন নিষিদ্ধ করার ডাক দিয়েছেন। ফলে নির্বাচনে এমন ব্যক্তির প্রতি বিপুল জনসমর্থন নেদারল্যান্ডসের মুসলিমদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
নেদারল্যান্ডসে সিএমও নামের মুসলিম সংগঠনের প্রতিনিধি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ডাচ মুসলিমদের জন্য নির্বাচনের এই ফলাফল অত্যন্ত হতাশাজনক। আইনের শাসনের মৌলিক নীতির বিরুদ্ধে কর্মসূচি স্থির করে কোনো দল যে এত সাফল্য পেতে পারে, তা তাঁর প্রত্যাশার বাইরে ছিল।
উল্লেখ্য, নেদারল্যান্ডসের জনসংখ্যার প্রায় ৫ শতাংশ মুসলিম। ওয়াইল্ডার ক্ষমতায় এলে তাদের অনেকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিরিয়া থেকে আসা ছাত্রী জুডি কারাজোলি সংবাদ সংস্থা এএফপিকে নিজের উদ্বেগ জানিয়ে বলেন, ওয়াইল্ডারের বর্ণবাদী পিভিভি দল খোলাখুলিভাবে দেশ থেকে ইসলাম ধর্ম দূর করার অঙ্গীকার করেছে। এমনকি দলের ইশতাহারে দাবি করা হয়েছে, সিরিয়ার কিছু অংশ বর্তমানে নিরাপদ থাকায় সেখান থেকে আশা শরণার্থীদের রেসিডেন্স পারমিট বাতিল করে ফেরত পাঠানো উচিত। কারজোলি তাঁর সিরীয় বন্ধুদের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা প্রকাশ করেন।
নেদারল্যান্ডসের দলীয় রাজনীতির ক্ষেত্রে এমন ফলাফল অবশ্য সবার কাছে অপ্রত্যাশিত ছিল না। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে, দীর্ঘ ১৩ বছর ধরে বিদায়ী প্রধানমন্ত্রী মার্ক রুটের শাসনকাল সম্পর্কে বীতশ্রদ্ধ হয়ে অনেক মানুষ মূল স্রোতের রাজনৈতিক দলগুলোর বিকল্পের খোঁজ করেছেন।
ওয়াইল্ডারের দলের সাফল্যের বিরুদ্ধে নেদারল্যান্ডসের কিছু জায়গায় বিক্ষোভ দেখা গেছে।

সর্বোচ্চ নিরাপত্তার চাদরে ঢেকে গেছে ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা চত্বর। আগামী শনিবার (৪ জুলাই) এই কমপ্লেক্সেই রাখা হবে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। দীর্ঘ তিন দশক ধরে ইরান...
৭ ঘণ্টা আগে
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি নিরাপত্তাজনিত কারণে বাবার জানাজায় উপস্থিত নাও হতে পারেন বলে জানিয়েছেন ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহী। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এলাহী বলেন...
৮ ঘণ্টা আগে
অযোধ্যার রামমন্দিরের দানবাক্স থেকে অর্থ ও স্বর্ণালংকার চুরির ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। আর এই মেগা স্ক্যান্ডালকে হাতিয়ার করে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে একজোট হয়েছে বিরোধী দলগুলো...
৯ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ১৪০ টন ওজনের রড-কংক্রিটের স্তূপের নিচে টানা ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এক শ্বাসরুদ্ধকর ও জটিল আন্তর্জাতিক উদ্ধার অভিযান...
৯ ঘণ্টা আগে