ভারতের জন্য মঞ্চ প্রস্তুতই ছিল। তবে শেষ পর্যন্ত মঞ্চের হৃদয় জয় করতে পারেনি তারা। এক যুগ বিশ্বকাপ না জেতার আক্ষেপ ঘরের মাঠেও ফুরাতে পারেননি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ খুইয়ে যখন পুরো ভারত বিধ্বস্ত, তখন যেন সুযোগের সদ্ব্যবহার করলেন আব্দুল রাজ্জাক।
সুযোগ পেলেই সাধারণত চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা একে অপরকে খোঁচা মারেন। সেই সুযোগ এবার পাকিস্তানের সাবেক অলরাউন্ডার রাজ্জাকও নিলেন। সেটিও আবার কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো এক খোঁচা দিয়েছেন তিনি। তাঁর মতে, ভারত বিশ্বকাপ জিতলে ক্রিকেটের জন্য দুঃখজনক মুহূর্ত হতো।
পাকিস্তানি টিভি শো ‘হাসনা মানা হ্যায়’তে এমন মন্তব্য করেছেন রাজ্জাক। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘যদি সত্যি বলি, ক্রিকেটের জয় হয়েছে। নিজেদের জন্য তারা কন্ডিশনের (পিচ) সুবিধা নিচ্ছিল। ভারত বিশ্বকাপ জিতলে ক্রিকেটের জন্য দুঃখজনক মুহূর্ত হতো। ক্রিকেট স্পষ্ট করেছে, যে দল সাহসী এবং মানসিকভাবে শক্তিশালী তাদের সহায়তা করে।’
বিশ্বকাপের পিচ নিরপেক্ষ হওয়া উচিত ছিল বলে মনে করেন রাজ্জাক। তিনি বলেছেন, ‘ভারত জিতলে আমার খুবই খারাপ লাগত। পিচগুলো নিরপেক্ষ হওয়া এবং উভয় দলের জন্য ভারসাম্য থাকা উচিত ছিল। এমনকি ভারত ফাইনালেও সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। কোহলি যদি আরেকটি সেঞ্চুরি করত, তাহলে ভারত আবারও ম্যাচ জিতত।’
কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করতে গিয়ে ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন রাজ্জাক। প্রচুর সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। এবার ভারতকে নিয়ে এমন মন্তব্য করে বসলেন তিনি।
নিউজার্সিতে ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের ম্যাচটিই আর্জেন্টিনার সবশেষ কোনো ম্যাচ। লিওনেল মেসিরও আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ এটা। দুই মাসের অপেক্ষা শেষে অবশেষে মাঠে নামছে আলবিসেলেস্তেরা। এক সপ্তাহের ব্যবধানে তিনটি ম্যাচ খেলতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল।
২ মিনিট আগে
দারুণ ছন্দে আছেন কাভান সুলিভান। গোলের পাশাপাশি করছেন অ্যাসিস্টও। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) এবার গড়লেন ইতিহাস। গত রাতে সান দিয়েগোর বিপক্ষে উড়ন্ত জয়ের পর ম্যাচডের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
৩১ মিনিট আগে
ছয় বছর আগে এই ফ্ল্যাশিং মিডোতেই ফাইনালে হেরে গিয়েছিলেন আলেক্সান্দার জভেরেভ। ২০১৩ সালে পেশাদার সার্কিটে পা রাখা উদীয়মান এই জার্মানের সেটাই ছিল প্রথম ফাইনাল। প্রথম দুই সেট জিতে স্বপ্নপূরণের খুব কাছাকাছিই চলে গিয়েছিলেন। কিন্তু তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে পাঁচ সেটের রোমাঞ্চকর ফাইনালে হেরে যান জভেরেভ। ওই হার
১ ঘণ্টা আগে
এভাবেও ফিরে আসা যায়—এবারের সিরি ‘আ’ তে ইন্টার মিলানের খেলা দেখে অন্যতম জনপ্রিয় এই গান মনে পড়াটাই স্বাভাবিক। শুরুতে গোল হজম করার পর ঘুরে দাঁড়ানোর ঘটনা যে ফুটবল ইতিহাসে একেবারেই নেই, তা নয়। তবে ইন্টার যেন এটাকে নিয়ম বানিয়ে ফেলেছে। শুরুতে জোড়া গোল হজম করার পরও টানা দুই ম্যাচ জিতল ইতালির এই ক্লাব।
২ ঘণ্টা আগে