
নিউজার্সিতে ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের ম্যাচটিই আর্জেন্টিনার সবশেষ কোনো ম্যাচ। লিওনেল মেসিরও আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ এটা। দুই মাসের অপেক্ষা শেষে অবশেষে মাঠে নামছে আলবিসেলেস্তেরা। এক সপ্তাহের ব্যবধানে তিনটি ম্যাচ খেলতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল।
আর্জন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এখনো সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোর সূচি ঠিক করতে পারেনি। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের এক প্রতিবেদন থেকে জানা গেছে, আগামী ফিফা উইন্ডোতে তিন ম্যাচ খেলবে স্কালোনির দল। ৩০ সেপ্টেম্বর আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া। ৩ ও ৬ অক্টোবর বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা উইন্ডো। এএফএ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও মুন্দো আলবিসেলেস্তের বরাতে জানা গেছে ম্যাচের ভেন্যুও। ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় হবে আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ। ফিফা উইন্ডোর শেষ দুই ম্যাচই স্কালোনির দল খেলবে মনুমেন্তাল স্টেডিয়ামে। ৩ ও ৬ অক্টোবর মাঠে গড়াবে আর্জেন্টিনা-বুরকিনা ফাসো এবং আর্জেন্টিনা-বেনিন ম্যাচ।
আর্জেন্টিনার সঙ্গে মেসির সম্পর্ক শেষ হয়েছে ১৫ দিন আগে। গত ৩১ আগস্ট সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি। কিন্তু যে আর্জেন্টিনার জার্সিতে ২১ বছর খেলেছেন, ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছেন, তাঁর জন্য আলাদা কিছু করার পরিকল্পনা করতেই পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেপ্টেম্বর-অক্টোবরে আর্জেন্টিনার ঘরের মাঠের প্রীতি ম্যাচে মেসির শেষবারের মতো খেলার কথা জানিয়েছিল আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
স্কালোনিকে নিয়েও আর্জেন্টিনার চিন্তা কম নয়। গত ১৯ জুলাই স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর তিনি জানিয়েছিলেন, এ বছরের ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হলে সবকিছু ভেবে দেখবেন। চুক্তি নবায়ন নিয়েও কিছু জানা যায়নি।
২০১৮ বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলের দায়িত্ব পেয়েছিলেন স্কালোনি। প্রথমে তাঁর নিয়োগ নিয়ে অনেকেই আপত্তি তুলেছিলেন। পরে স্কালোনির জাদুর ছোঁয়ায় একের পর এক শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। ২০২১ কোপা আমেরিকা জিতে দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটায় আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতায় ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা ও ২০২৪ কোপা আমেরিকা জেতে আলবিসেলেস্তেরা। কাতারে ২০২২ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা ফুরানোর পাশাপাশি মেসি তাঁর আজন্মলালিত স্বপ্ন পূরণ করেন। মেসি-স্কালোনি জুটি আলবিসেলেস্তেদের হয়ে জিতেছে চার শিরোপা।

দিল্লিতে গত পরশু আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। একই মাঠে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ভারত চাইবে আগেভাগেই সিরিজ নিশ্চিত করতে। আর সিরিজ জিততে আফগানিস্তানের এখন শেষ দুই টি-টোয়েন্টি জয়ের বিকল্প নেই। লা লিগায় রাতে রয়েছে রিয়াল
১৫ মিনিট আগে
দারুণ ছন্দে আছেন কাভান সুলিভান। গোলের পাশাপাশি করছেন অ্যাসিস্টও। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) এবার গড়লেন ইতিহাস। গত রাতে সান দিয়েগোর বিপক্ষে উড়ন্ত জয়ের পর ম্যাচডের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
ছয় বছর আগে এই ফ্ল্যাশিং মিডোতেই ফাইনালে হেরে গিয়েছিলেন আলেক্সান্দার জভেরেভ। ২০১৩ সালে পেশাদার সার্কিটে পা রাখা উদীয়মান এই জার্মানের সেটাই ছিল প্রথম ফাইনাল। প্রথম দুই সেট জিতে স্বপ্নপূরণের খুব কাছাকাছিই চলে গিয়েছিলেন। কিন্তু তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে পাঁচ সেটের রোমাঞ্চকর ফাইনালে হেরে যান জভেরেভ। ওই হার
২ ঘণ্টা আগে
এভাবেও ফিরে আসা যায়—এবারের সিরি ‘আ’ তে ইন্টার মিলানের খেলা দেখে অন্যতম জনপ্রিয় এই গান মনে পড়াটাই স্বাভাবিক। শুরুতে গোল হজম করার পর ঘুরে দাঁড়ানোর ঘটনা যে ফুটবল ইতিহাসে একেবারেই নেই, তা নয়। তবে ইন্টার যেন এটাকে নিয়ম বানিয়ে ফেলেছে। শুরুতে জোড়া গোল হজম করার পরও টানা দুই ম্যাচ জিতল ইতালির এই ক্লাব।
২ ঘণ্টা আগে