Ajker Patrika

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের ইতিহাস

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৪৩
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের ইতিহাস
এমএলএসের ম্যাচডের সেরা খেলোয়াড় হয়েছেন কাভান সুলিভান। ছবি: সংগৃহীত

দারুণ ছন্দে আছেন কাভান সুলিভান। গোলের পাশাপাশি করছেন অ্যাসিস্টও। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) এবার গড়লেন ইতিহাস। গত রাতে সান দিয়েগোর বিপক্ষে উড়ন্ত জয়ের পর ম্যাচডের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

এমএলএসে গতকাল সান দিয়েগোর স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে ফিলাডেলফিয়া ইউনিয়ন খেলেছে সান দিয়েগোর বিপক্ষে। ৫-০ গোলের জয়ে দুই গোল ও এক অ্যাসিস্ট করে ২০২৬ এমএলএসের ২৬তম ম্যাচডের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ১৬ বছর ৩৫১ দিন বয়সে এমএলএসের ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটলার হিসেবে এমএলএসের সেরা খেলোয়াড় হয়েছেন। এই তালিকায় তাঁর সামনে আছেন ফ্রেদি আদু ও সান্তিনো কোয়ারান্তা। ১৫ বছর ৩৪২ দিন বয়সে এমএলএসের ম্যাচডের সেরা খেলোয়াড় হয়েছেন আদু। কোয়ারান্তা এই কীর্তি গড়েছেন ১৬ বছর ২৭৫ দিন বয়সে।

কাভান সুলিভান ম্যাচডের সেরা খেলোয়াড় হওয়ায় ইতিহাসের অংশ হলো ফিলাডেলফিয়া ইউনিয়নও। ২৫তম ম্যাচডেতে ফিলাডেলফিয়া ইউনিয়নের ব্রুনো দামিয়ানি হয়েছিলেন সেরা খেলোয়াড়। এবার কাভান ম্যাচসেরা হওয়ায় দ্বিতীয়বারের মতো টানা দুই ম্যাচডেতে একই দলের দুই ভিন্ন খেলোয়াড়ের হাতে ম্যাচডের পুরস্কার জেতার ঘটনা ঘটেছে। এর আগে এমনটা হয়েছে গত বছর। ২০২৫ সালের ৩৪ ও ৩৫ ম্যাচডেতে লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে এই কীর্তি গড়েছিলেন সন হিউং-মিন ও ডেনিস বুয়াঙ্গা।

সান দিয়েগো-ফিলাডেলফিয়া ইউনিয়ন ম্যাচে প্রথম ৪৫ মিনিট কোনো গোল হয়নি। খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রথম গোলের দেখা পায় ফিলাডেলফিয়া ইউনিয়ন। যোগ করা সময়ের ৫ মিনিটে গোলটি করেন কাভান সুলিভান। প্রথমার্ধ ফিলাডেলফিয়া ইউনিয়ন শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধ থেকে গোলের বন্যা বইয়ে দেয় ফিলাডেলফিয়া ইউনিয়ন। ৬১ মিনিটে কাভান করেন নিজের দ্বিতীয় গোল। ৬৭ মিনিটে দামিয়ানি করেন দলের তৃতীয় গোল। এরই মধ্যে একটি গোলও তারা উপহার পেয়েছে। ৮৭ মিনিটে আত্মঘাতী গোল করেন সান দিয়েগো মিডফিল্ডার আনিবাল গোদো। একেবারে শেষভাগে এসে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফিলাডেলফিয়া ইউনিয়নে স্ট্রাইকার মালিক জাকুপোভিচ।

চলতি মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে কাভান ২৯ ম্যাচ খেলেছেন। ৯টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। সান দিয়েগোর বিপক্ষে ৫-০ গোলের জয়ে এখন এক ধাপ এগিয়েছে ফিলাডেলফিয়া। ২৫ ম্যাচে ৯ জয়, ৬ ড্র ও ১০ হারে এখন তাদের পয়েন্ট ৩৩। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ফিলাডেলফিয়া অবস্থান করছে সাতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত