বিগত প্রায় দেড় মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে।এর মধ্যে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৩০ হাজার। বার্তা সংস্থা এএফপি ও আনাদোলু এজেন্সির পৃথক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
নিহতদের মধ্যে ৫ হাজারের বেশি শিশু এবং ৩ হাজার ৩০০ নারী। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৩০ হাজার।
হামাস নিয়ন্ত্রিত গাজার জনসংযোগ বিভাগ বিবৃতিতে বলেছে, ইসরায়েলি দখলদার বাহিনী অন্তত ১ হাজার ২৭০টি বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতদের মধ্যে ২০০ চিকিৎসাকর্মী, ২২ জন সিভিল ডিফেন্স সদস্য এবং ৫১ জন সাংবাদিক রয়েছে।
হামাস বলছে, লাগাতার হামলার মধ্যে এখন পর্যন্ত ৩ হাজার ৭৫০ জন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে ১৮০০ জনের বেশি শিশু।
এ ছাড়া ইসরায়েলি হামলায় গাজার ২৫টি হাসপাতাল, ৫২টি বিভিন্ন স্তরের চিকিৎসা সেবা কেন্দ্র কার্যক্রম চালানোর অনুপযোগী হয়ে গেছে। এর বাইরে ৫৫টি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে গাজার জনসংযোগ বিভাগ।
এদিকে, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাত থেমে যাওয়ার পর একটি শক্তিশালী ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনেই গাজায় বসবাস চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল।
কয়েক দশক ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি রাজনৈতিক সমাধানকে পুনরুজ্জীবিত করার প্রয়াসে আজ শুক্রবার এই অঞ্চলটিতে সফর করেছেন বোরেল।
রামাল্লায় ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মাদ স্তাইয়েহের সঙ্গে একটি যৌথ সংবাদ বিবৃতিতে বোরেল বলেন, ‘গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ, স্থানান্তর কিংবা ইসরায়েল দ্বারা অধিগ্রহণ বা হামাসের নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না গাজা।’
এ সময় গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আহ্বান জানান ইইউ-এর শীর্ষ কূটনীতিক। এ বিষয়ে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে তিনি বলেন, ‘সম্ভবত আপনার আন্তর্জাতিক মহলের সমর্থন প্রয়োজন হবে। কিন্তু ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজায় ফিরে যেতে হবে।’
মধ্যপ্রাচ্যে চার দিনের সফরের শুরুতে গত বৃহস্পতিবার ইসরায়েলে অবতরণ করেন স্প্যানিশ রাজনীতিবিদ বোরেল। এই সফরে ফিলিস্তিনি অঞ্চল ছাড়াও বাহরাইন, সৌদি আরব, কাতার এবং জর্ডান সফর করবেন তিনি।

গ্রেপ্তারের ভয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের পুলিশপ্রধানদের সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে...
২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন ভ্যাটিকানের পোপ লিও চতুর্দশ। এর মাধ্যমে তিনি মূলত পরোক্ষভাবে চীনা কমিউনিস্ট এজেন্টের মতো কাজ করছেন বলে দাবি করেছেন মার্কিন বিলিয়নিয়ার পিটার থিয়েল। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে আয়োজিত ‘অ্যাসপেন আইডিয়াজ ফেস্টিভ্যাল’-এ...
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডের সৈকতে ভেসে এসেছে সন্দেহজনক ৬ গোলাকার বস্তু। বিশ্লেষকেরা ধারণা করছেন, এগুলো মহাকাশের ধ্বংসাবশেষ এবং সম্ভবত ‘স্পেস বল’ হতে পারে। এক বিশেষজ্ঞের মতে, রকেট উৎক্ষেপণের পর এ ধরনের বস্তু প্রায়ই অবশিষ্ট থেকে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই তথ্য....
৫ ঘণ্টা আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা নিহত আয়াতুল্লাহ আলি খামেনি ও তাঁর পরিবারের আরও ৪ সদস্যের কফিনের পাশে আজ রোববার জানাজায় অংশ নে তাঁর তিন ছেলে। তবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া তাঁর অপর ছেলে মোজতবা খামেনিকে সেখানে দেখা যায়নি।
৫ ঘণ্টা আগে