বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের ফর্ম দেখে অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন এবারের টুর্নামেন্টে শেষ চারে খেলবেন বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিরা। তবে বিশ্বকাপে দেখা গেছে বিপরীত চিত্র। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পাকিস্তান।
বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই গুঞ্জন উঠেছে—পাকিস্তান দলের কোচিং প্যানেলে বড় পরিবর্তন আসছে। এবার যেন সেই গুঞ্জন সত্যি হওয়ার পথে। পাকিস্তানের স্থানীয় চ্যানেল সামা টিভির রিপোর্ট অনুযায়ী তা-ই মনে হচ্ছে।
এক সূত্রের বরাত দিয়ে সামা টিভি জানিয়েছে, বিদেশি কোচিং স্টাফকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্য কোচদের সঙ্গে টিম ডিরেক্টরের দায়িত্ব পাওয়া মিকি আর্থারকেও বরখাস্ত করা হবে বলে রিপোর্টে তুলে ধরেছে চ্যানেলটি।
ইতিমধ্যে নাকি পিসিবি সভাপতি জাকা আশরাফ বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছেন। কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে জাকা আশরাফ পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সাবেক ক্রিকেটারের তালিকায় কারা আছেন, তার সঠিক তথ্য জানা না গেলেও শোনা যাচ্ছে সাবেক অধিনায়ক ইউনিস খান আছেন।
বছরের শুরুতে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। একই সময়ে তাঁর সঙ্গে ব্যাটিং কোচের দায়িত্ব পান অ্যান্ড্রু পুটিকও। কিন্তু বছর না ঘুরতেই নতুন চাকরির সন্ধান করতে হচ্ছে তাঁদের। সঙ্গে পিসিবির আলোচনার পর জানা যাবে বাবর আজমের অধিনায়কত্বের মেয়াদ বাড়ছে, নাকি এখানেই থেমে যাচ্ছে।
সামা টিভির রিপোর্ট সত্য নাকি মিথ্যা সেটা সময় হলেই জানা যাবে। তবে পাকিস্তান দলকে ইতিমধ্যে বিদায় জানিয়েছেন বোলিং কোচ মরনে মরকেল। গতকাল সাবেক দক্ষিণ আফ্রিকার পেসারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে পিসিবিও।

ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিয়ে আলোচনা-সমালোচনা তো কম হয়নি। বিশেষ করে ফাইনাল শেষে স্পেনের ফুটবলারদের সঙ্গে সংঘর্ষে জড়ানোয় আর্জেন্টিনার ফুটবলার-কোচদের শাস্তিও দেওয়া হয়েছে। অবশেষে তাঁরা পেলেন সুখবর। ফিফা সেই শাস্তি তুলে নিচ্ছে।
৩৭ মিনিট আগে
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ড্র করে সিরিজ জয়ের সুযোগ হারিয়েছে ভারত। চার দিন ধরে চলা ম্যাচটিতে কঠিন কন্ডিশনে টানা ফিল্ডিং করতে হয়েছে সফরকারী দলের ক্রিকেটারদের। সেই পরিশ্রমেরই অদ্ভুত স্মারক হয়ে রইল দেবদূত পারিক্কালের পিঠে জার্সির নাম ও নম্বরের ছাপ।
১ ঘণ্টা আগে
ভারত ও বাংলাদেশের মধ্যকার স্থগিত সাদা বলের সিরিজটি আগামী বছরের জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। সিরিজের নতুন সূচি নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও ভারত সরকারের মধ্যে আলোচনা চলছে। একই সঙ্গে ২০২৭ সালের শুরুতে সিরিজ আয়োজনের জন্য সময় চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে
বৃহস্পতিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ লিগের হোম ম্যাচে নামার আগে ক্যাম্প ন্যুতে এস্তেলাদার সমর্থনে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি সংগঠনের আয়োজনে সমর্থকদের মধ্যে প্রায় ১০ হাজার ছোট পতাকা বিতরণ করা হয়। গ্যালারিতেও দেখা যায় বড় আকারের বেশ কিছু পতাকা ও ব্যানার। বার্সার সংগীত বাজানোর
৩ ঘণ্টা আগে