ভারতের তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে এক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় আজ সোমবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ঠিক কখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বহুতল বিশিষ্ট আবাসিক ওই ভবনটিতে আগুনের সূত্রপাত হয় মূলত ভবনটির নিচতলার গুদাম থেকে। যেখানে বেশ কয়েকটি ড্রামে দাহ্য রাসায়নিক পদার্থ মজুত ছিল। পুলিশ আরও জানিয়েছে, মূলত নিচ তলা থেকেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ সাংবাদিকদের জানিয়েছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পর অন্তত ২০ জনকে ভবনটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁরা আরও জানিয়েছে, ভবনটিতে থাকা অধিকাংশ ব্যক্তিই ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় বাস করতেন ভাড়াটিয়া হিসেবে। তারাই বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। সেই তুলনায় ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় থাকা ভাড়াটিয়াদের তুলনামূলক কম ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বাড়ির মালিকের নাম রমেশ জ্যাসওয়াল। ঘটনার পর থেকেই ওই ব্যক্তি পলাতক। রমেশই বাড়ির নিচতলাকে রাসায়নিক দ্রব্যের গুদাম হিসেবে ব্যবহার করতেন।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মাধ্যমে ইরানে কোনো ধরনের অর্থ বা অবরুদ্ধ (ফ্রিজড) তহবিল স্থানান্তর করার খবর সরাসরি অস্বীকার করেছে আবুধাবি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদনগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে বর্ণনা করেছে।
১১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা ধরে চলা গোলাগুলির পর সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ...
১১ ঘণ্টা আগে
চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান একটি চূড়ান্ত চুক্তির ‘একেবারে কাছাকাছি’ পৌঁছাতে পেরেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে...
১২ ঘণ্টা আগে
বলিউড সুপারস্টার সালমান খানের পানভেল ফার্মহাউসের প্রতিবেশী কেতন কাক্করের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মানহানিকর বক্তব্য অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সম্পত্তি নিয়ে একটি পুরোনো মামলার শুনানিতে আদালত এই রায়...
১৫ ঘণ্টা আগে