
আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় তৃণমূল বিএনপি। সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছেন বলে জানান দলটির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী।
আজ রোববার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলে তিনি। এর আগে বিকেলে তিনি গোলাপগঞ্জের ভাদেশ্বর দক্ষিণভাগে নিজ বাসভবনে বিয়ানীবাজার মৎস্যজীবী সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভার পর শমশের মুবিন আজকের পত্রিকাকে বলেন, ‘তৃণমূল বিএনপি নির্বাচনমুখী দল। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। সেটা নিয়ে ঢাকায় আলাপ-আলোচনা চলছে। ৩০০ আসনে প্রার্থী দেওয়ারও প্রত্যাশা রয়েছে। সেভাবে আমরা এগোচ্ছি। বর্তমানে আমার নির্বাচনী এলাকায় (সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আছি। নির্বাচনে অংশগ্রহণ করলে অবশ্যই আনুষ্ঠানিক প্রচারণা সিলেটের হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.) মাজার জিয়ারতের মাধ্যমে আমরা শুরু করব।’
মতবিনিময়কালে বিএনপির সাবেক এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘আমার রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। সব সময় আমি তৃণমূলের মানুষকে ভালোবাসি। তাদের সুখে-দুঃখের সারথি হয়ে পাশে থাকব।’
এর আগে শমশের মুবিন চৌধুরী উপজেলার ভাদেশ্বর মোকামবাজারে শাহ পুতলা জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন। এরপর মুসল্লিদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে শাহ পুতলা জামে মসজিদের উন্নয়নে নিজেকে নিয়োজিত করব।’
এরপর শাহ পুতলা (র.) মাজার জিয়ারত করেন শমশের মুবিন। নিজ বাসভবনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী মানিক মিয়া, তৃণমূল বিএনপির সিলেট জেলার আহ্বায়ক এম এ হান্নান, গোলাপগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ছানা মিয়াসহ দলের কর্মী-সমর্থকেরা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়...
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। কিন্তু হঠাৎ শুরু হওয়া গ্যাস-বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলার আশানুরূপ উন্নতি না হওয়াসহ বিভিন্ন ইস্যুতে ছয় মাস না যেতেই একটু বেকায়দার মধ্যে আছে সরকার। সেই সুযোগ কাজে লাগাতে মাঠে তৎপর বিরোধী দল।
১৭ ঘণ্টা আগে
সরকারি তিতুমীর কলেজে দেয়াল লিখন কর্মসূচিতে বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংগঠনটির এক নেতা আহত এবং এক নারী সদস্যকে যৌন হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী...
২০ ঘণ্টা আগে
রাজধানীর দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।
১ দিন আগে