
বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর স্থলে দায়িত্ব পেয়েছেন উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর গাজী।
বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপকমিশনার (গুলশান) আসাদুজ্জামান। ডিএমপি সদর দপ্তরে প্রতিবেদন পাঠানোর পর তাঁকে সাময়িক বরখাস্তের নির্দেশনা আসে বলে জানান তিনি।
এ দিকে ই-কমার্স সাইট ই-অরেঞ্জের অন্যতম কর্ণধার সোহেল রানা। ই-কমার্সটির গ্রাহকদের অর্থ আত্মসাৎ মামলার আসামি তিনি। তাঁর স্থলে নতুন পরিদর্শককে (তদন্ত) দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে আজ এ তথ্য জানা গেছে।
আজ ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক আদেশে ২১ জন পরিদর্শককে বিভিন্ন স্থানে বদলি ও পদায়নের নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে বনানী থানায় নতুন পরিদর্শক (তদন্ত) হিসেবে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর গাজীকে দায়িত্ব দেওয়ার নির্দেশনাও রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, সোহেল রানার বিরুদ্ধে মামলা হয়েছে। যেহেতু তিনি ভারতের সীমান্তে বিএসএফের হাতে আটক রয়েছেন, সেখানেও তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। তাই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নতুন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সোহেল রানার বিষয়ে পুলিশ রিপোর্ট পেলেই আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো। আপাতত তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গ্রেপ্তার এড়াতে দেশ থেকে পালিয়ে নেপাল যাওয়ার চেষ্টাকালে গত শুক্রবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হন পরিদর্শক (তদন্ত) সোহেল রানা।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৭ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে