সে শহরে ঘুরতে গেলেই থাকতে হবে মাটির নিচে! শহরটির বাড়িঘর, সুপারমার্কেট, হোটেল, গির্জা, দোকান এবং অন্য সব পরিষেবাই মাটির নিচে বসবাসকারী নাগরিকদের দেওয়া হয়ে থাকে। দক্ষিণ অস্ট্রেলিয়ার মরুভূমিতে অবস্থিত কুবার পেডি এমনই একটি শহর। সেখানে ঘুরতে গেলে ভ্রমণকারী থাকতে পারবেন মাটির নিচের বিলাসবহুল হোটেলে।
কুবার পেডিতে আসা পর্যটকদের জন্য আন্ডারগ্রাউন্ড হোটেল আছে। সেখানে এক রাত থাকার জন্য ব্যয় করতে হবে ১২ হাজার টাকার কিছু বেশি। হোটেলটিতে আছে ক্লাব, পুল গেমের জন্য টেবিল, ডাবল, সিঙ্গেল বেডসহ কক্ষ। এ ছাড়া রান্নার জন্য ব্যবস্থা রয়েছে সেখানে।
শহরের বিদ্যুতের চাহিদার ৭০ শতাংশ মেটানো হয় সেখানে নির্মিত হাইব্রিড এনার্জি পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে। কুবার পেডির মানুষের জীবনধারা সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের ‘পিচ ব্ল্যাক’ ছবির শুটিং হয়েছিল এ শহরে। শুটিং শেষে চলচ্চিত্রে ব্যবহৃত স্পেস শিপটি এখানে ফেলে রেখে যায় প্রযোজক সংস্থাটি।
ব্যাপারটা কিছুটা অবিশ্বাস্য হলেও মাটির নিচে আস্ত একটা শহর গড়ে ওঠার পেছনে কারণও আছে। কুবার পেডি শহরটি যেখানে অবস্থিত, সেখানে অনেক ওপালের খনি রয়েছে। জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত ওপালকে বাংলায় বলা হয় ময়ূরাক্ষী রত্ন। এটি বহু মূল্যবান রত্ন হিসেবে পরিচিত। একাধিক ওপাল খনির কারণে কুবার পেডিকে বলা হয় ওপাল ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। ১৯১৫ সালে কুবার পেডিতে খনির কাজ শুরু হয়েছিল।
আবহাওয়ার ধরনের সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষ পরিত্যক্ত খনিগুলোতে বসতি তৈরি শুরু করে। মাটির নিচে তৈরি এসব বাড়ির আবহাওয়া প্রচণ্ড গরম বা ঠান্ডা নয়। বাড়ির ভেতরে সব ধরনের আরাম এবং সুযোগ-সুবিধা রয়েছে। গ্রীষ্মকালে এখানকার মানুষের এসি বা কুলারের প্রয়োজন হয় না। তবে শীতকালে হিটার ব্যবহার করতে হয়।

কলেজের ফেয়ারওয়েল হোক বা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি; আলমারিতে মনমতো পোশাক না পেলে নব্বই দশকের তরুণীরা জেন-জিদের মতো চট করে একটা নতুন কাপড় কিনে ফেলতেন না। অনলাইনে কেনাকাটার চলই তো তখন ছিল না। বছরের জরুরি উৎসব আর প্রয়োজন ছাড়া কাপড় কেনার ব্যাপারটিও কঠিন ছিল।
১ ঘণ্টা আগে
বয়োজ্যেষ্ঠ নারীদের মধ্যে ভ্রমণপ্রবণতা নতুন কোনো বিষয় নয়। বিশেষ করে ৫০, ৬০ কিংবা ৭০ বছরের কোঠায় থাকা নারীদের একা ঘুরে বেড়ানোর প্রবণতা বিশ্বজুড়ে অভূতপূর্বভাবে বেড়েছে। এটি কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো নয়। একা ভ্রমণের মাধ্যমে তাঁরা হারিয়ে যাওয়া সময় পুনরুদ্ধার করার একটা চেষ্টা করেন...
৩ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের ত্বকের যত্ন নিয়ে নতুন নতুন পদ্ধতি প্রায়ই আলোচনায় আসে। এর মধ্যে ‘ভ্যাম্পায়ার ফেশিয়াল’ নামটি বেশ কৌতূহল তৈরি করেছে। নাম শুনেই বুঝতে পারছেন, ত্বকের এই যত্নে ব্যবহার করা হয় রক্ত। ত্বকের যত্ন বলার চেয়ে একে চিকিৎসাপদ্ধতি বলাই বেশি মানানসই। বিশেষ করে ত্বকের উজ্জ্বলতা...
৫ ঘণ্টা আগে
নতুন একটি ঠিকানা দিয়ে গতকাল নতুন অধ্যায়ে যাত্রা শুরু করছে বাংলাদেশের লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড হাউস অব আহমেদ। গুলশান ২-এর ভেঞ্চুরা মলে প্রায় ৪ হাজার ৫০০ বর্গফুট জায়গাজুড়ে দোতলায় সাজানো নতুন এই আউটলেটের মধ্য দিয়ে ব্র্যান্ডটি প্রবেশ করছে তাদের চ্যাপটার টু-এ। তবে এটি শুধু নতুন আউটলেট নয়; বরং হাউস...
১৬ ঘণ্টা আগে