
পরিচ্ছন্নতা সবার আগে
হেমন্তে বাতাসে আর্দ্রতা কম থাকে। শুষ্ক আবহাওয়ায় বাতাসে প্রচুর ধুলোবালু ওড়ে। তাই হেমন্তে শুষ্ক ত্বকের যত্নে সবার আগে পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিতে হবে। শুষ্ক আবহাওয়ায় এ সময় ত্বক অতিরিক্ত রুক্ষ হয়ে যায় বলে প্রতিদিনের গোসলে ব্যবহার করুন কুসুম গরম পানি। বাইরে থেকে ঘরে ফিরে হাতমুখ ধুয়ে নিতে হবে ঈষদুষ্ণ গরম পানিতে। সপ্তাহে একবার মুখে স্টিম নিন। এই সময়ে মুখে শিট মাস্ক ব্যবহার করতে পারেন। সপ্তাহে একবার ব্যবহার করলেই যথেষ্ট। বাইরে থেকে ফিরে পা ধোয়ার জন্য পানিতে কয়েক ফোঁটা অ্যান্টিসেপটিক দিয়ে নিতে পারেন। এ রকম আবহাওয়ায় সবচেয়ে বেশি যে সমস্যাটি হয়, তা হলো হাত ও পায়ের চামড়া ফেটে যাওয়া। হাত ও পায়ের চামড়া ফেটে গেলে সেখানে যাতে ময়লা না জমে, সেদিকে খেয়াল রাখুন। সপ্তাহে দুই দিন বাইরে থেকে এসে কুসুম গরম পানিতে মাইল্ড শ্যাম্পু, লেবুর রস ও লবণ দিয়ে ৫ থেকে ১০ মিনিট পা ডুবিয়ে রাখুন। তারপর নরম ব্রাশ দিয়ে পা আলতোভাবে ঘষে মরা চামড়া ঝরিয়ে ফেলুন। এরপর ভারী ময়েশ্চারাইজার মেখে নিন। রাতে ঘুমানোর আগে পায়ের গোড়ালিতে ব্যবহার করুন পেট্রোলিয়াম জেলি।
ময়েশ্চারাইজার ব্যবহার করতেই হবে
শুষ্ক আবহাওয়ায় ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারায় বলে এ সময় ত্বকে ময়েশ্চারাইজারের প্রয়োজন বেড়ে যায়। গোসলের পানিতে কয়েক ফোঁটা গ্লিসারিন ফেলে দিয়ে শরীর ধুয়ে নিলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। বাইরে থেকে ফিরে হাতমুখ ধোয়ার পর অবশ্যই ভালো কোনো ময়েশ্চারাইজার মাখতে হবে। তবে ভারী কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে এ সসময় বাইরে না যাওয়াই ভালো। এতে করে বাইরের সব ধুলোবালু আপনার ত্বকে বসে যেতে পারে। তবে ঘরে থাকলে বা অফিসে এসি রুমে থাকাকালে ভারী ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। ফাটা হাত-পা ও ঠোঁটের সমস্যা দূর করতে ঘুমানোর আগে ত্বকে গ্লিসারিন ও পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন।
গোড়ালি ও কনুইয়ের বিশেষ যত্ন
হেমন্তে পায়ের গোড়ালি ও কনুইয়ের চামড়া পুরু হয়ে যায়, সাদাটে হয়ে যায় বা ফেটে যায়। এর কারণ শুষ্কতা ও আর্দ্রতার অভাব। শুষ্ক গোড়ালি ও কনুইয়ের যত্নে এ সময় ভালো কাজে দেয় ঘরোয়া পদ্ধতি। এক টুকরো লেবুর ওপর চিনি ছড়িয়ে গোড়ালি ও কনুইতে ঘষতে থাকুন চিনির দানা গলে যাওয়া পর্যন্ত। এরপর খালি হাতে দুই মিনিট ম্যাসাজ করে ধুয়ে নিন।
অয়েলবেসড স্ক্র্য়াব ব্যবহার করুন
হেমন্তে সূর্যের তাপ কড়া থাকে। এতে করেও ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে উঠতে পারে। ত্বকের ওপরের মৃত কোষ ঝরাতে স্ক্র্য়াবিংয়ের জুড়ি নেই ৷ শুষ্ক ত্বকের ক্ষেত্রে অয়েলবেসড স্ক্র্য়াব বেশ কার্যকর। চিনি, মধু ও নারকেল তেল দিয়ে ঘন স্ক্র্যাব তৈরি করুন। ভেজা ত্বকে এই মিশ্রণ লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। ত্বক মসৃণ হয়ে উঠবে।
সঠিক খাদ্য়াভ্যাস
ত্বকের পুষ্টির জন্য ও ত্বক সুন্দর রাখতে সঠিক খাদ্য়াভ্যাসের বিকল্প নেই। শুষ্ক আবহাওয়ায় খাদ্যতালিকায় মৌসুমি ফল ও শাক-সবজি রাখুন। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। কারণ শরীর ডিহাইড্রেট হয়ে গেলে তার প্রভাব ত্বকেও পড়ে।
ময়দা-বেসনের প্যাককে না বলুন
হেমন্তের এই সময়ে তাই বার সাবানের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিতে পারলে ভালো। গোসলের জন্যও সম্ভব হলে ব্যবহার করুন ক্ষারমুক্ত লিকুইড বডি ওয়াশ। এ সময়টায় ময়দা ও বেসনের তৈরি প্যাক না লাগানোই ভালো। এ ধরনের প্যাক ত্বককে শুষ্ক করে ফেলে। এর বদলে উপকার পাওয়া যাবে ফ্রুট প্যাক ব্যবহার করলে। ঘরে বসেই কলা আর মধু মিশিয়ে মুখে, গলায়, ঘাড়ে হাতে লাগান। এতে ত্বক পরিষ্কার থাকবে, সেই সঙ্গে ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে।
সূত্র: ফেমিনা, এভরিডে হেলথ ও অন্যান্য

প্রাচীন আয়ুর্বেদে নাভিতে ঘি মাখার উপকারিতার কথা বলা রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে ঘিকে বলা হয় ‘অমৃত’। আয়ুর্বেদ শাস্ত্রমতে, নাভি আমাদের শরীরের শক্তি ও প্রাণের কেন্দ্রবিন্দু। তাই প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে নাভিতে ঘি দেওয়াকে শরীর নিরাময়ের এক শক্তিশালী মাধ্যম মনে করা হয়। আয়ুর্বেদ মতে, ঘিয়ের পুষ্টিকর উপাদান...
২ ঘণ্টা আগে
চলতি সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে টাইপ সি প্যারেন্টিং। এই পদ্ধতিতে সন্তানের আবেগপ্রবণ বুদ্ধিমত্তা এবং মানসিক সুস্থতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই পদ্ধতিতে অভিভাবকেরা সন্তানের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার বদলে তাদের নিজস্ব চিন্তাভাবনা এবং আবেগ প্রকাশ করতে উৎসাহিত করেন। এই প্যারেন্টিংয়ের নাম যেহেতু...
১৫ ঘণ্টা আগে
কর্মব্যস্ত জীবনে শরীরচর্চার জন্য সময় বের করা অনেকের জন্য বড় চ্যালেঞ্জ। ভোরের আলসেমি কাটিয়ে ঘুম থেকে ওঠা কিংবা কাজের ফাঁকে ব্যায়াম করার মতো সময় অনেকের হয়ে ওঠে না। এই পরিস্থিতিতে তাদের মনে প্রশ্ন জাগে, রাতে বা সন্ধ্যায় ব্যায়াম করা কি আদৌ স্বাস্থ্যকর? দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল, রাতের শরীরচর্চা...
১৭ ঘণ্টা আগেমেঘ আর কাশফুল তো আছেই; খাবারের ঘ্রাণও জানান দেয়, শরৎ এসেছে। শহরে থাকুন আর গ্রামে, এই ঋতুতে নাকে লাগবে জ্বাল দেওয়া তালের রসের ঘ্রাণ। শরৎ এসেছে মানে তালের বড়া, পায়েস, পিঠা বা ক্ষীরের কথা মনে হবে কোনো উসকানি ছাড়াই।
১ দিন আগে