Ajker Patrika

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ছে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ছে না: শিক্ষামন্ত্রী

করোনায় গত দেড় বছর ধরে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় একেবারেই নাকাল রয়েছে শিক্ষাখাত। এলোমেলো হয়ে গিয়েছে শিক্ষাপঞ্জি। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলনও জোরদার হচ্ছে। এমন পরিস্থিতিতে ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আর না বাড়ানোর চিন্তা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। অর্থাৎ চলতি মাসের ১২ সেপ্টেম্বর থেকেই চালু হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান। 

দীপু মনি বলেন, ‘বিশেষজ্ঞরা মনে করছেন সংক্রমণের হার কমতে শুরু করেছে। আগামী দিনে আরও কমবে। তাই ১১ সেপ্টেম্বর পর্যন্ত যে ছুটি রয়েছে তা আর বাড়ানোর প্রয়োজন পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে বড় কোনো সমস্যা না হলে আমরা ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। তখন সঠিক মনিটরিংও নিশ্চিত করা হবে।’ 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে, তাঁরা মনে করছেন আমরা যে সংক্রমণের হার অনেক কম রাখতে পেরেছি, তাঁর অন্যতম কারণ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা। অন্য অনেক কারণের পাশাপাশি এটিও অনেক ভূমিকা রেখেছে বলে মনে করছেন তাঁরা। 

শিক্ষার্থীদের টিকা দেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ১৮ বছর বয়সীদের টিকার ব্যবস্থা করা হয়েছে। টিকা প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে ১২ বছর বয়সী পর্যন্ত টিকার ব্যবস্থা করা হচ্ছে। নভেম্বরের মাঝে এসএসসি এবং ডিসেম্বরের শুরুতে এইচএসসির ঘোষণা আগেই দেওয়া হয়েছে। আশা করছি, সে অনুযায়ী বাস্তবায়ন সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত