বরগুনার সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমান ও এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ সোমবার বিকেল থেকে ভিডিওটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। সন্ধ্যার পর বেশ কয়েকটি ফেসবুক পেজে ভিডিওটি আপলোড হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। বিষয়টি এখন বরগুনায় আলোচনার কেন্দ্রে।
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ ডিসেম্বর বরগুনায় জেলা প্রশাসক পদে যোগ দেন মো. হাবিবুর রহমান। বরগুনায় আড়াই বছর কর্মরত ছিলেন। ২০২৩ সালের ৯ জুলাই তাঁকে সেখান থেকে উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখায় পদায়ন করা হয়। ৩০ জুলাই তিনি নতুন জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করে ঢাকায় নতুন কর্মস্থলে যোগ দেন। ৪ সেপ্টেম্বর উপ সচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতিও পেয়েছেন বরগুনার সাবেক ডিসি হাবিবুর রহমান।
ফেসবুকে ভিডিও পোস্টটির মন্তব্যের ঘরে সুমন সিকদার নামে স্থানীয় একজন ফেসবুকে লেখেন, ‘জামালপুরের প্রতিচ্ছবি দেখার অপেক্ষায় বরগুনাবাসী।’ জিয়াউদ্দিন মোল্লা নামে আরেকজন লিখেছেন, ‘অপরাধীর ভয় নেই। ভয় শুধু জনতার। সবাই গোপনে দেখে আর দেখে। কিন্তু বলার সাহস পায় না।’
ভিডিওর ব্যাপারে বরগুনার সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমানের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
বরগুনা অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের সভাপতি মো. জাহাঙ্গীর মৃধা বলেন, ‘আজ বিকেলে ভিডিওটি প্রথমে বরগুনার ফেসবুক ব্যবহারকারী বিভিন্ন ব্যক্তির মেসেঞ্জারে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেটি বেশ কিছু পেজেও আপলোড করা হয়। ভিডিওটি আমি দেখেছি। এতে সাবেক জেলা প্রশাসক ও এক নারী একটি কক্ষে অন্তরঙ্গ মুহূর্তে ও উভয়ের কিছু কথোপকথন রয়েছে। দুটি ক্লিপে মোট ৩ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ঘুরছে।’

যশোর সদর উপজেলায় করিমন চুরির সন্দেহে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মনিরুজ্জামান নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া বিল্লাল হোসেন নামে আরও একজন খালে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ রয়েছেন।
১৫ মিনিট আগে
কুমিল্লার হোমনায় স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে মো. সোহাগ (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী। নিখোঁজের পাঁচ দিন পর গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ ঘটনায় হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
২২ মিনিট আগে
গতকাল শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে রয়েছেন ওই এলাকার শরিফ, তাঁর স্ত্রী রোজিনা, ছোট ভাই রিয়াজ ও রনি।
৩১ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে মোয়াজ (৭) ও আরাফাত (৬) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে।
৩৯ মিনিট আগে