
গাজায় অভিযান চালানো ইসরায়েলি বাহিনীকে বিনা মূল্যে খাদ্য সরবরাহের ঘোষণা দিয়ে তোপের মুখে পড়েছে বিশ্বখ্যাত ফুড চেইন ম্যাকডোনাল্ডস। সম্প্রতি সংস্থাটির ইসরায়েল শাখা কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, ইতিমধ্যেই তারা চার হাজারটি খাবার হাসপাতালসহ দেশটির সেনাদের মধ্যে বিতরণ করেছে। যুদ্ধ চলাকালীন প্রতিদিন এভাবে কয়েক হাজার মিল খাবার ইসরায়েলি সেনাদের মধ্যে সরবরাহ করার সিদ্ধান্তের কথাও জানায় সংস্থাটি। এ উদ্দেশে দেশজুড়ে পাঁচটি রেস্তোরাঁও খুলেছে ম্যাকডোনাল্ডস।
এদিকে গাজার ওপর নির্বিচার হামলা চালানো ইসরায়েলি বাহিনীকে বিনা মূল্যে খাদ্যসহায়তা দেওয়ায় ঘোষণায় বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে ম্যাকডোনাল্ডস। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অনেকেই এই ফুড চেইনকে বয়কটের ডাক দিয়েছেন। তাঁরা দাবি করেছেন, যেসব সংস্থা যুদ্ধে পক্ষাবলম্বন করে, বিশেষ করে নির্দোষ শিশু এবং অন্য মানুষের হত্যালীলার ক্ষেত্রে যারা হত্যাকারী দেশের পাশে দাঁড়ায়, তাদের বয়কট করাই উচিত।
একজন মন্তব্য করেছেন, ‘ম্যাকডোনাল্ডস যদি শুধু ইসরায়েলের সেনাদের বিনা মূল্যে খাবার দেয় এবং গাজার মানুষদের না দেয়—তাহলে আমার মনে হয়, পৃথিবীর সব মুসলমানের উচিত ম্যাকডোনাল্ডসকে বয়কট করা।’
এদিকে তুমুল সমালোচনার মুখে পড়ে ম্যাকডোনাল্ডস ইসরায়েলের যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বিনা মূল্যে খাবার বিতরণের ঘোষণা দেওয়া হয়েছিল সেটি ‘প্রাইভেট’ করে দেওয়া হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরম্পরায় লেবাননে ম্যাকডোনাল্ডসের দুটি আউটলেটে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ মানুষ। এ অবস্থায় ম্যাকডোনাল্ডস লেবাননের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়—অন্য দেশে অবস্থিত সংস্থাটির কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেবে সে বিষয়ে তাদের কোনো হাত নেই। তারা এই যুদ্ধে কারও পক্ষেই নেই।
এদিকে ম্যাকডোনাল্ডসের ওমান কর্তৃপক্ষ আবার সরাসরি গাজার পাশে দাঁড়িয়েছে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই বিষয়টি তারা স্পষ্টভাবে জানিয়েও দিয়েছে। গাজার মানুষের জন্য ইতিমধ্যে তারা এক লাখ ডলার ত্রাণ পাঠিয়েছে বলেও জানিয়েছে।
গাজার পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের ম্যাকডোনাল্ডসও। দুটি দেশের সংস্থাই ওই দেশগুলোর মুদ্রায় এক মিলিয়ন করে অর্থ সাহায্য পাঠিয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জন্য। ম্যাকডোনাল্ডস কুয়েতও গাজাসহ প্যালেস্টাইনের মানুষের সাহায্যে দেড় লাখ ডলার দান করেছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটিকে।

পরীক্ষাকেন্দ্রিক এক শিক্ষাব্যবস্থা তরুণদের কর্মজীবনের জন্য অপ্রস্তুত অবস্থায় ফেলছে। এমন মন্তব্য করেছেন সাবেক ব্রিটিশ মন্ত্রী অ্যালান মিলবার্ন। এমনকি জরিপও তাঁর বক্তব্য সমর্থন করছে। নতুন এক জরিপে দেখা যাচ্ছে, শিক্ষকরা মনে করেন শিক্ষার্থীরা প্রয়োজনীয় দক্ষতা ছাড়াই শিক্ষাজীবন শেষ করছে।
১৮ মিনিট আগে
মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যে এক রহস্যজনক সড়ক দুর্ঘটনায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র দুইজন কথিত এজেন্ট নিহত হয়েছেন। এই ঘটনাটি মেক্সিকোর মাটিতে মার্কিন গোয়েন্দাদের গতিবিধি এবং দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রশ্নে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। গতকাল মঙ্গলবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবা
২ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নজিরবিহীন বিশৃঙ্খলা এবং ক্রমবর্ধমান জনরোষের মুখে পদত্যাগ করেছেন পেরুর প্রধান নির্বাচন কর্মকর্তা পিয়েরো করভেতো। ভোট গণনা চলাকালীন এবং নির্বাচনী জালিয়াতির অভিযোগের মাঝেই গতকাল মঙ্গলবার তিনি পদত্যাগের এই ঘোষণা দেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র মজুত উল্লেখযোগ্যভাবে খরচ করে ফেলেছে। প্রতিরক্ষা দপ্তরের সাম্প্রতিক অভ্যন্তরীণ মূল্যায়নের সঙ্গে পরিচিত তিন ব্যক্তি ও বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক বছরের মধ্যে যদি আরেকটি সংঘাত শুরু হয়, তাহলে ‘তাৎক্ষণিকভাবে’ গোলাবারুদ ঘাটতির ‘ঝুঁকি’ তৈরি হ
৩ ঘণ্টা আগে