ভারত থেকে আমদানি করা ২৮ টন মহিষের মাংস নিলামে বিক্রির জন্য নগরীতে মাইকিং করেছে চট্টগ্রাম কাস্টমস। আগামীকাল সোমবার সকালে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখায় এটি অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘মহিষের ২৮ টন মাংস নিলামে বিক্রির জন্য রোববার কাস্টমসের নিলাম শাখার পার্শ্ববর্তী এলাকায় মাইকিং করা করা হয়েছে। আমরা আশা করেছি সোমবারের নিলামে ফ্রোজেন মিট বিক্রি হয়ে যাবে।’
চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের ফতুল্লার আমদানিকারক এন বি ট্রেডিং চলতি বছরের মে মাসে ভারত থেকে এই হিমায়িত মাংসের চালান আমদানি করে। পণ্য চালানটি চট্টগ্রাম বন্দর থেকে খালাস নিতে গত ২ মে চট্টগ্রাম কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে। প্রাণী সম্পদ অধিদপ্তরের অনুমতি না নিয়ে আমদানি করায় খালাস দেয়নি কাস্টমস। প্রক্রিয়া শেষে পণ্য চালানটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় কাস্টম কর্তৃপক্ষ।
নিলাম শাখা সূত্র বলছে, নিলামে অংশ নিতে আগ্রহীদের চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে দেখানো হচ্ছে ২৭ হাজার ৯৮০ কেজি ওজনের পণ্য চালান। একটি লটভুক্ত মহিষের মাংসের সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৪৪ লাখ ৮৪ হাজার ৩৯৩ টাকা। সেই হিসেবে প্রতি কেজি মহিষের মাংসের দাম ধরা হয়েছে ৮৭৫ টাকা।
কাস্টমসের নিলাম পরিচালনকারী প্রতিষ্ঠান কেএম করপোরেশনের তথ্যমতে, ৪০ ফুট সাইজের শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেইনারে রেফার কন্টেইনার চট্টগ্রাম বন্দরের এনসিটি (নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল) ইয়ার্ডে রয়েছে পণ্য চালানটি। নিলামে অংশ নিতে আগ্রহীদের কাস্টমসের তত্ত্বাবধানে চট্টগ্রাম বন্দরের ভেতরে পণ্য চালানটি দেখানো হচ্ছে।
কাস্টমস সূত্র জানায়, নিলামে সংরক্ষিত পণ্যের ৬০ শতাংশ পর্যন্ত মূল্য পাওয়া গেলে পণ্য বিক্রির বিধান রয়েছে। সেই হিসেবে পণ্য চালানটির দাম ১ কোটি ৪৬ লাখ ৯০ হাজার ৬৩৯ টাকা হলে, কাস্টমস কর্তৃপক্ষ নিলামে বিক্রি করতে পারবে। এতে কেজি প্রতি দর পড়বে ৫২৫ টাকা।
কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০২২ সালের এপ্রিলে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী, গরু, ছাগল, মুরগির মাংস ও মানুষের খাওয়ার উপযোগী অন্যান্য পশুর মাংস আমদানির ক্ষেত্রে প্রাণীসম্পদ অধিদপ্তরের অনুমতি নিতে হবে। এর পর প্রাণী সম্পদ অধিদপ্তর ফ্রোজেন মিট আমদানিতে অনুমতি দিচ্ছে না।

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৪ মিনিট আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
১৩ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
২১ মিনিট আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
২৬ মিনিট আগে