
গুঞ্জনটা শোনা যাচ্ছিল গতকাল অনুশীলনের সময় থেকেই। ওডিশা এফসির বিপক্ষে গতকাল অনুশীলনে ছিলেন না বসুন্ধরা কিংসের তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিনসহ পাঁচ ফুটবলার। শোনা যাচ্ছিল শৃঙ্খলা ভাঙার অভিযোগে ওডিশা ম্যাচ তো বটেই, ক্লাব থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন এই পাঁচ ফুটবলার!
আজ কিংস অ্যারেনায় ওডিশার বিপক্ষে এএফসি কাপের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরার একাদশ সেই গুঞ্জনকে সত্যি বলে যেন ইঙ্গিত করছে। এএফসি কাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বসুন্ধরার দল থেকে বাদ পড়েছেন শেখ মোরসালিন, গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার তপু বর্মণ, ডিফেন্ডার রিমন হোসেন ও ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ।
ঠিক কী কারণে এই পাঁচ ফুটবলারকে দলে রাখা হয়নি সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি ক্লাব বসুন্ধরার পক্ষ থেকে। তবে জানা গেছে গত ১৯ সেপ্টেম্বর মাজিয়ার বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফেরার পথে বিমানবন্দরে গুরুতর শৃঙ্খলা ভেঙেছিলেন এই ফুটবলাররা। যে কারণে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন তারা। দেওয়া হয়েছে কারণ দর্শানো নোটিশও।
শুধু মাঠের খেলাই নয়, ক্লাবেও থাকতে পারছেন না এই ফুটবলাররা। কবে তাদের ফেরানো হবে সেই বিষয়ে কোন ধারণাও দেওয়া হয়নি বসুন্ধরার পক্ষ থেকে।
মাজিয়ার কাছে এএফসি কাপের প্রথম ম্যাচে ৩-১ গোলে হেরেছিল বসুন্ধরা। আঞ্চলিক সেমিফাইনালে যেতে হলে ওডিশার বিপক্ষে পয়েন্ট পেতেই হবে অস্কার ব্রুজোনের দলকে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গোলরক্ষক জিকোর পরিবর্তে গোলপোস্টের নিচে থাকবেন মেহেদি হাসান। একাদশেও আছে বেশ বড় পরিবর্তন। আক্রমণভাগে এক রাকিব হোসেন ছাড়া প্রায় সবাই বিদেশি। চোট থেকে সুস্থ হয়ে ফিরেছেন ব্রাজিলিয়ান মিগেল দামাশিনা।

২০২৪-২৫, ২০২৫-২৬—টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। আজ রাতে পিএসজি খেলতে নামবে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে। পিএসজি-ব্রাতিস্লাভা ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন১। চ্যাম্পিয়নস লিগে রাতে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামবে
২০ মিনিট আগে
দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের সমীকরণ ছিল একেবারেই সহজ। যে জিতবে, তারাই সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। ৪৪ রানের সহজ জয়ে বাংলাদেশ উঠে গেল সেমিতে। একই ভেন্যুতে আগামীকাল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সেমিতে খেলবে ভারতের বিপক্ষে।
১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রবাসী ফুটবলারের ভিডিও বা পরিচয় সামনে এলেই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা। কেউ খেলেছেন ইউরোপের কোনো একাডেমিতে, কেউ কোনো বিদেশি ক্লাবের বয়সভিত্তিক দলে; এসব তথ্য ছড়িয়ে পড়তেই বাংলাদেশ জাতীয় দলে তাঁকে দেখার দাবি ওঠে। প্রবাসী ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের এই হাইপ এখন বেশ
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপের ছন্দটা কিলিয়ান এমবাপ্পে ধরে রেখেছেন ক্লাব ফুটবলেও। নতুন মৌসুমে এরই মধ্যে গড়ে একটি করে গোল করেছেন তিনি। যার সবশেষটা গতকাল করেছেন চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে। তাতে করে ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে আরও একধাপ এগিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে