চীনে একটি কয়লা খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। গতকাল রোববার দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে এ প্রাণহানি ঘটে বলে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে এই ঘটনায় পানঝৌ শহরের সমস্ত কয়লা খনি একদিনের জন্য উৎপাদন স্থগিত করেছে। আজ সোমবার বার্তাসংস্থা রয়টার্স এবং এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে সানজিয়াওশু কয়লা খনিতে আগুনের সূত্রপাত হয়। পানঝৌ সিটি সরকার একইদিন রাতে তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, কনভেয়ার বেল্টে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। এ সময় খনিতে ১৬ জন আটকা পড়া ছিল।
অবশ্য অগ্নিকাণ্ডে ঠিক কী ক্ষতি হয়েছে বা কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিশদ কোনো বিবরণ দেওয়া হয়নি।
পৃথক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গুইঝো পাঞ্জিয়াং রিফাইন্ড কোল কোম্পানির ফাইলিং অনুসারে, রোববার দক্ষিণ চীনের গুইঝো প্রদেশের পানঝৌ শহরে একটি কয়লা খনি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।
সাংহাই-ভিত্তিক কমোডিটিস কনসালটেন্সি মিস্টিল অনুসারে, পানঝৌ শহরের সমস্ত কয়লা খনি একদিনের জন্য উৎপাদন কর্মকাণ্ড স্থগিত করেছে। অবশ্য গুইঝোয়ের খনি নিরাপত্তা প্রশাসন রয়টার্সকে বলেছে, তাদের কাছে পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য নেই।
মিস্টিল অনুসারে, এই অঞ্চলটির প্রতি বছর প্রায় ৫২ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন উৎপাদন ক্ষমতা রয়েছে যার বেশিরভাগই কোকিং কয়লা।
এদিকে দুর্ঘটনার পর পাঞ্জিয়াং কয়লা নামেও পরিচিত রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানি তার সমস্ত খনিতে নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়াদি পরিদর্শনের নির্দেশ দিয়েছে এবং নিরাপদ উৎপাদন নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে।
এর আগে গত আগস্টে চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছিলেন। সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের সময় খনিতে প্রায় ৯০ জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে অন্তত ৯ জন ভেতরে আটকা পড়েন।
গত কয়েক দশকে চীনে খনি নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটলেও বড় ধরনের দুর্ঘটনার খবরও দেশটির গণমাধ্যমে উঠে আসছে। আগে খনি দুর্ঘটনার অনেক খবরই দেশটির সরকারি সংবাদমাধ্যমে প্রকাশ করা হতো না।
তবে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা রয়েছে দেশটির এমন সব খনিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। চলতি বছরের ফেব্রুয়ারিতে চীনের স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলের একটি কয়লা খনিতে ধসে অন্তত ৫৭ জন নিখোঁজ হন। ইনার মঙ্গোলিয়ার পশ্চিমাঞ্চলীয় আলক্সা লীগ এলাকায় এই খনি দুর্ঘটনা ঘটে।
কিন্তু দেশটির কর্তৃপক্ষ কয়েক মাস ধরে ইনার মঙ্গোলিয়ায় খনি ধসের ঘটনায় চূড়ান্ত হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। গত জুনে এই দুর্ঘটনার বিষয়ে স্থানীয় কর্মকর্তারা বলেছিলেন, খনি ধসে ৫৩ জন মারা গেছেন।
এর আগে গত ডিসেম্বরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশের একটি সোনার খনিতে দুর্ঘটনা ঘটে। ওই সময় খনি ধসের ঘটনায় সেখানে কর্মরত অন্তত ৪০ জন চাপা পড়েন।
এ ছাড়া ২০২১ সালে দেশটির উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশে একটি কয়লা খনিতে আকস্মিক বন্যায় দেড় ডজনের বেশি শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে অন্তত দু’জনের প্রাণহানি ঘটে এবং বাকিদের উদ্ধার করা হয়।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের লক্ষ্যবস্তু থেকে বাদ যায়নি জরুরি সেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানও। সরকারি তথ্যমতে এখন পর্যন্ত ৪৩টি জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৩২টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে এবং ১২০টি স্কুলে সরাসরি হামলা চালানো হয়েছে।
১ ঘণ্টা আগে
উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে শিপিং করপোরেশন অব ইন্ডিয়ার (এসসিআই) দুটি বড় এলপিজি ট্যাংকার আজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শিভালিক এবং নন্দা দেবী নামের ভারতীয় পতাকাবাহী এই জাহাজ দুটি এখন ভারতের গুজরাট উপকূলের পথে রয়েছে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ ইসরায়েলের কুখ্যাত এসদে তেইমান আটক কেন্দ্রে এক ফিলিস্তিনি বন্দীকে ধর্ষণসহ যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত পাঁচ সেনার বিরুদ্ধে আনা অভিযোগ গতকাল বৃহস্পতিবার প্রত্যাহার করেছে ইসরায়েলি সামরিক প্রসিকিউটররা। এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহর প্রতিবেদন থেকে এ তথ্য জ
২ ঘণ্টা আগে
যাজকদের উদ্দেশে দেওয়া ওই ভাষণে পোপ কোনো নির্দিষ্ট নেতা বা যুদ্ধের নাম উল্লেখ করেননি। তিনি শুধু বলেন, ‘সশস্ত্র সংঘাতের জন্য যাদের ওপর গুরুতর দায়িত্ব বর্তায়, সেই খ্রিষ্টানদের কি নিজের বিবেক পরীক্ষা করার এবং কনফেশনে যাওয়ার মতো আত্মবিশ্বাস ও সাহস আছে?’
২ ঘণ্টা আগে