অস্ট্রিয়ার একটি পর্বতে অবস্থিত দুরারোহ একটি মইয়ের ৩০০ ফুট উচ্চতা থেকে পড়ে এক ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে। ৪২ বছর বয়স্ক ব্যক্তিটি একাকী ‘স্বর্গের সিঁড়ি’ নামে পরিচিত মইটি বেয়ে উঠছিলেন। ১২ সেপ্টেম্বর এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তবে ওই ব্রিটিশ পর্যটকের পরিচয় প্রকাশ করা হয়নি।
ওই ব্রিটিশ পর্যটক নর্দার্ন লাইমস্টোন আল্পসের অংশ দাসাতাইন পর্বতমালায় অবস্থিত সিঁড়িটির শেষ মাথায় গিয়ে পড়ে যান। এ সিঁড়িটি ভায়া-ফেরাতা বা ‘লৌহ পথ’ নামে পরিচিতি পেয়েছে। অনেকে আবার একে আদর করে ডাকেন, ‘স্বর্গের সিঁড়ি’। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে।
এ এলাকাটি ইনস্টাগ্রামে দেওয়ার জন্য অসাধারণ ছবির খোঁজে থাকা পর্যটকদের মধ্যে দারুণ জনপ্রিয়।
ওই ব্যক্তি একাকী সিঁড়ি বেয়ে ওঠার সময় ১২ সেপ্টেম্বর মর্মান্তিক ঘটনাটি ঘটে। তখন পা পিছলে নিচের উপত্যকায় পড়ে যান। দুর্ঘটনার পরপরই পুলিশ এবং দুটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। কিছুক্ষণ পর উদ্ধারকারীরা তাঁর মরদেহ উদ্ধার করে।
দাসাতাইন এলাকার পর্যটন-সংশ্লিষ্ট একটি ওয়েবসাইটে সিঁড়িটিকে ওই এলাকার নতুন সেরা আকর্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে কেবলমাত্র অভিজ্ঞদেরই এতে চড়া উচিত বলে ওয়েবসাইটে সতর্ক করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকলেই কেবল এতে আরোহণের পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত আগস্টে হংকংয়ের একটি বহুতল ভবন থেকে পড়ে ফরাসি ডেয়ার ডেভিল রেমি লুসিডির মৃত্যু হয়। ৩০ বছর বয়স্ক লুসিডি ৭২১ ফুট উঁচু ট্রেজান্টার টাওয়ারের ৬৮ তলায় পৌঁছেছিলেন পড়ে যাওয়ার সময়।
এদিকে গত জুলাইয়ে পাকিস্তানের নাঙ্গা পর্বত আরোহণ করা এক পোলিশ পর্বতারোহীর মৃত্যু হয়। বৈরী আবহাওয়ায় আরও দুজন পর্বতারোহীর সঙ্গে ২৬ হাজার ৬৬০ ফুট উচ্চতার পর্বতটি থেকে নামার সময় পাওয়েল টমাস কোপেক নামের ওই ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হয়।
২০২০ সালের জানুয়ারিতে মেডিলিন ডেভিস নামের ২২ বছরের এক নারী অস্ট্রেলিয়ার সিডনির একটি পর্বত থেকে পড়ে মারা যান। একটি পার্টি শেষে ডায়ামন্ড বে রিজার্ভের পর্বতটিতে ছবি তুলতে গিয়েছিলেন তিনি।

সন্ত্রাসবাদ-সংক্রান্ত একটি মামলায় ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) হাতে গ্রেপ্তার মার্কিন নাগরিক ম্যাথিউ অ্যারন ভ্যানডাইক তিহার জেলে নিজের খাবার নিজে রান্না করার অনুমতি চেয়ে দিল্লির আদালতে আবেদন করেছেন। মার্সেনারি বা ভাড়াটে যোদ্ধা হিসেবে পরিচিত ভ্যানডাইক বর্তমানে বিচারাধীন বন্দি হিসেবে তিহার জেলে
১২ মিনিট আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির গতকাল বৃহস্পতিবার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে পুনরায় সংঘাত শুরু হওয়ায় যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে ইসরায়
৩৩ মিনিট আগে
চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের মতো তাঁর এই সমর্থনের পেছনে লিওনেল মেসির পায়ের জাদু কাজ করছে না। নেতানিয়াহু নিজেই জানিয়েছেন, আর্জেন্টিনা দলকে তাঁর সমর্থনের মূল কারণ দেশটির কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট
২ ঘণ্টা আগে
ইসরায়েল সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু গোয়েন্দা তথ্য শেয়ার করে। সেখানে বলা হয়, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। আর এই গোয়েন্দা তথ্য শেয়ার করার মাধ্যমেই ইসরায়েল ফের ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করে।
৩ ঘণ্টা আগে