‘সিংহাম রিটার্নস’-এর মুক্তির ৯ বছর পর পরিচালক রোহিত শেঠি গতকাল শনিবার ‘সিংহাম এগেইন’-এর ঘোষণা করলেন। রোহিতের কপ ইউনিভার্স ‘সিংহাম এগেইন’-এ একসঙ্গে সিংহাম অজয় দেবগন, সিম্বা রণবীর সিং আর সূর্যবংশী অক্ষয় কুমারকে দেখা গেলে বড় চমক থাকবে দর্শকদের জন্য।
অভিনেতা অজয় দেবগন গতকাল শনিবার তাঁর ইনস্টাগ্রামে ‘সিংহাম এগেইন’-এর মহরত থেকে দুটি ছবি পোস্ট করেন। প্রথম ছবিতে তাঁকে এবং রণবীর সিংকে প্রার্থনার জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, আর সামনে পরিচালক রোহিত শেঠিকে আচারের অংশ হিসেবে মেঝেতে নারকেল ফাটাতে দেখা গেছে। অজয়ের পরনে ছিল একটি গাঢ় নীল শার্ট ও নীল ডেনিম। রণবীর সিংকে হালকা ধূসর শার্ট, গাঢ় ধূসর ট্রাউজার্সে দেখা যায়।
এই অনুষ্ঠান থেকে দুটি ছবি শেয়ার করেছেন পরিচালক রোহিত শেঠি নিজেও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সিংহাম, সিংহাম রিটার্নস, সিম্বা, সূর্যবংশী, ১২ বছর আগে আমরা যখন সিংহাম তৈরি করি, তখন আমরা কখনোই ভাবিনি যে এটা একটি কপ ইউনিভার্সে পরিণত হবে! আজ আমরা আমাদের কপ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা ‘‘সিংহাম এগেইন’’-এর শুরু করছি। এটায় আমরা জীবনের বাজি লাগিয়ে দেব। শুধু আপনাদের ভালোবাসা আর প্রার্থনা প্রয়োজন।’
তবে এদিন রাতে বড় চমক দিয়েছেন অক্ষয় কুমার। ‘সিংহাম এগেইন’-এর মহরতের ছবি পোস্ট করলেন এক্সে (আগের টুইটার)। লিখেছেন, ‘এই মুহূর্তে আমি দেশে নেই, ব্যক্তিগতভাবে তাই ফ্রেমে থাকতে পারলাম না। কিন্তু আমার আত্মা পুরোপুরি ওখানে আছে। সিংহাম এগেইনের সেটে আপনাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না! আমার পক্ষ থেকে শুভেচ্ছা।’
রোহিত শেঠির শেষ সিনেমা ‘সার্কাস’ বক্স অফিসে সুবিধা করতে পারেনি। সিনেমাটিতে অভিনয় করেছিলেন, রণবীর সিং, পূজা হেগড়ে, জ্যাকুলিন ফার্নান্দেজ ও বরুণ শর্মা। ১৫০ কোটি বাজেটে বানানো সিনেমা মাত্র ৬১ কোটি রুপি আয় করেছিল।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে