ভারতের নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন শুরুর আগমুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় দুই শীর্ষ নেতাকে হাসিমুখে ছবি তুলতে দেখা যায়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংগৃহীত ছবিতে দেখা যায় বাইডেন শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তুলছেন। দুই শীর্ষ নেতা যখন ছবি তুলছিলেন, তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সেখানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে ভারতের রাজধানীতে বিশ্বের ২০ সদস্যের প্রধান অর্থনৈতিক গ্রুপের নেতাদের অংশগ্রহণে শুরু হওয়া ‘জি-২০ শীর্ষ সম্মেলনে’ যোগ দিয়েছেন।

প্রগতি ময়দানে ভারত মান্দাপাম কনভেনশন সেন্টারে ১৮তম এই জি-২০ শীর্ষ সম্মেলন মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের মধ্যে সারা বছর ধরে অনুষ্ঠিত সব জি-২০ প্রক্রিয়া ও বৈঠকের চূড়ান্ত পরিণতি হতে চলেছে।
নয়াদিল্লিতে এই অনুষ্ঠানে যোগদানকারী বিশ্বনেতারা হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল, তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রমুখ।
‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’ শীর্ষ সম্মেলনের এই মূল প্রতিপাদ্যের অধীনে শেখ হাসিনার বিভিন্ন অধিবেশনে যোগদান এবং দুটি ভাষণ দেওয়ার কথা রয়েছে।

উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অত্যাধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি, এমভি রূপসা....
৪ ঘণ্টা আগে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত ও সমালোচনা গ্রহণ করার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়।
৫ ঘণ্টা আগে
পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, ‘পাহাড়ে এমন ধরনের বৃক্ষ ও কৃষিপণ্য নির্বাচন করতে হবে, যেগুলোর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে লাভবান হবে, তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং পাহাড়ের অর্থনীতিও শক্তিশালী হবে।’
৫ ঘণ্টা আগে
ভারত ও বাংলাদেশের সম্পর্কে সাময়িক টানাপোড়েনের পর আবারও সরকারি পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফরের পরিকল্পনা চূড়ান্ত করতে দুই দেশের কর্মকর্তারা কাজ করছেন বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
১০ ঘণ্টা আগে