
দুই দিনের অঘোষিত সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের জন্য আরও ১০০ কোটি ডলার সহায়তা ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পাল্টা আক্রমণেরও প্রশংসা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন ব্লিংকেন। এ সময় তিনি রাশিয়ার বিপক্ষে বিগত কয়েক মাস ধরে চলা পাল্টা আক্রমণে ইউক্রেন যেভাবে এগিয়ে যাচ্ছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই পাল্টা আক্রমণ যাতে আরও তীব্র করা যায়, এ জন্য সামরিক সহায়তারও ঘোষণা দেন। ব্লিংকেন ঘোষিত ১০০ কোটি ডলার সহায়তার মধ্যে ৬৬ কোটি ৫০ লাখ ডলার ব্যয় করা হবে সামরিক সরঞ্জাম এবং বেসামরিক সুরক্ষা খাতে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে গতকাল বুধবার বলেছেন, নতুন মার্কিন সহায়তার মধ্যে হিমার্স ক্ষেপণাস্ত্রব্যবস্থা, জ্যাভলিন অ্যান্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র, আব্রামস ট্যাংক এবং অন্যান্য অস্ত্রব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। এর আগে, মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বলেছিল যে, তারা ইউক্রেনে ডিপ্লেটেড (ক্ষয়প্রাপ্ত/তুলনামূলক কম তেজস্ক্রিয়) ইউরেনিয়াম গোলাবারুদ পাঠাবে যা আর্মার প্লেট ছিদ্র করার জন্য অত্যন্ত কার্যকর। তবে এই অস্ত্রের ব্যবহার বিতর্কিত।
বুধবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্লিংকেন সাংবাদিকদের বলেন, ‘চলমান পাল্টা আক্রমণ বিগত কয়েক সপ্তাহে বেশ অগ্রগতি লাভ করেছে। এই নতুন সহায়তা পাল্টা টিকিয়ে রাখতে এবং আরও ত্বরান্বিত করতে সাহায্য করবে।’
ইউক্রেনের একটি বাজারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন। স্থানীয় সময় বুধবার বিকেলের দিকে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কস্তিয়ান্তিনিভকা শহরের একটি বাজারে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। ইউক্রেনীয় কর্মকর্তারা এই হামলাকে বিগত কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছেন।

মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
৫ মিনিট আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এর মাত্র কয়েক দিন পরই নয়াদিল্লিতে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। এর মধ্যেই রাশিয়া ভারতের সামনে নতুন করে বড় ধরনের প্রতিরক্ষা প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
২ ঘণ্টা আগে
নেপাল ও চীনের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে দুই দেশে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৮৭ জন এবং চীনের তিব্বত অঞ্চলে ১৬ জন মারা গেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় আজ মঙ্গলবার ৯ জন নিহত এবং প্রায় ডজন খানেকের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কিয়েভে রুশ হামলার এটি টানা ষষ্ঠ দিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে