পশ্চিমাদের ধোঁকা দিয়ে ক্ষুদ্রাকৃতির আধুনিক সিলিকন চিপ দিয়ে ৫জি স্মার্টফোন হুয়াওয়ে মেট ৬০ প্রো তৈরি করেছে চীন। এই চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রসহ মিত্রদের নিষেধাজ্ঞার কারণে বিষয়টি চীনের পক্ষে সম্ভব হবে না বলে মনে করা হয়েছিল। কিন্তু বাস্তবে উল্টোটা ঘটল।
প্রযুক্তি বিষয়ক বিশ্লেষক সংস্থা টেকইনসাইটসকে উদ্ধৃত করে গার্ডিয়ান বলছে, হুয়াওয়ের মেট ৬০ প্রো ফোনটিতে নতুন চিপ কিরিন ৯০০০ এস ব্যবহার করা হয়েছে। এই চিপ চীনের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্প (এসএমআইসি) তৈরি করেছে। চিপটিতে সর্বপ্রথম ৭ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
২০১৯ সালে চিপ তৈরির টুল ব্যবহারে হুয়াওয়ে কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। কোম্পানিটি ৫জি নেটওয়ার্কের সরঞ্জাম উৎপাদক হলেও এত দিন আগের চিপ দিয়েই স্মার্টফোনগুলো তৈরি করছিল।
বিভিন্ন দেশে জাতীয় নিরাপত্তার স্বার্থে ফাইভ আইস সিকিউরিটি অ্যালায়েন্স (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড) হুয়াওয়ের ৫জি নেটওয়ার্কের উপকরণগুলো রপ্তানি বন্ধ করে দেয়।
হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের লিসবনের আদালতে অপারেটরদের বিরুদ্ধে মামলা করেছে। কোম্পানিটি অভিযোগ করেছে, ৫জি মোবাইল নেটওয়ার্কে তাদের সরঞ্জামগুলি ব্যবহার করতে বাঁধা দেওয়া হয়েছে।
এর আগে ১৪এনএম চিপ তৈরি করেছে এসএমআইসি। কিন্তু ২০২০ সালে ডাচ কোম্পানি এসএমএল থেকে চিপ তৈরির প্রয়োজনীয় যন্ত্র কেনায় নিষেধাজ্ঞা পায়। তবে নিষেধাজ্ঞার বাইরে থাকা কিছু কিছু সাধারণ যন্ত্র কিনে তা দিয়ে ৭ এনএম চিপ তৈরি করে। এই চিপগুলোর মধ্যে ৫০ শতাংশ স্মার্টফোনে ব্যবহার করা যাবে।
গত সপ্তাহ থেকে মেট ৬০ প্রো ফোনটি বিক্রি শুরু করে হুয়াওয়ে। বিজ্ঞাপনের স্পেসিফিকেশন অনুযায়ী, ফোনটিতে স্যাটেলাইটের মাধ্যমে কল করা যাবে। তবে চিপের কার্যক্ষমতা নিয়ে কোনো তথ্য জানা যায়নি।
গ্রাহকরা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনটির রিভিউ প্রকাশ করছে। রিভিউয়ের ভিডিওতে দেখা যায়, অন্যান্য ফোনের তুলনায় এই মডেলটির ডাউনলোড স্পিড অনেক বেশি।

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দিজ্বরে আক্রান্ত হওয়া একটি সাধারণ বিষয়। জ্বর চলাকালে আমরা শরীরের যত্ন নিলেও জ্বর সেরে ওঠার পর অনেকেই এক নতুন সমস্যায় পড়েন। আয়নার সামনে দাঁড়ালেই চোখে পড়ে ত্বকের শুষ্কতা, ঠোঁট ফেটে যাওয়া, চোখের নিচে কালো দাগ এবং মাথায় চিরুনি চালালেই গোছা গোছা চুল উঠে আসার সমস্যা এখন ঘরে
৩৯ মিনিট আগে
মেকআপ না থাকা সত্ত্বেও ঝলমলে ত্বক, টাইট করে বাঁধা চুল, সুতির সাদা টি-শার্ট আর হাতে এক কাপ মাচা চা। সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক বছর ধরে রাজত্ব করছে ‘ক্লিন গার্ল’ নান্দনিকতা। আর এখন এই ধারার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ‘বেয়ার নেলস’ বা নেল পলিশ ছাড়া খালি নখের ফ্যাশন।
২ ঘণ্টা আগে
পূজার আমেজ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। পোশাক-আশাকের বিজ্ঞাপন ও ছাড়ের বার্তা বলে দিচ্ছে আনন্দের কথা। আর উৎসবের প্রস্তুতিতে ঘরদোর একদম ঝকঝকে-তকতকে রাখা চাই। পূজার ঠিক আগের দিনগুলোতে রান্নাবান্না, নতুন পোশাক আর মণ্ডপে ঘোরার ব্যস্ততা থাকে। তাই শেষ মুহূর্তের ধকল এড়াতে এখন থেকেই একটু একটু করে ঘর ডিপ ক্লিন...
৩ ঘণ্টা আগে
বিজ্ঞান ও মানব সভ্যতার ইতিহাস বলে, শিল্পবিপ্লবের আগে আমাদের পূর্বপুরুষদের ঘুমের ধরন আজকের মতো আট ঘণ্টার একটানা বা ছাঁচে ফেলা ছিল না। তানজানিয়ার হাদজা, বলিভিয়ার সিমানে কিংবা নামিবিয়ার সান সম্প্রদায়ের মতো আধুনিক শিকারি-সংগ্রাহক মানুষদের জীবনযাত্রা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছেন গবেষকেরা। তাঁরা...
৭ ঘণ্টা আগে