গতকাল শুক্রবার রাতে রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে শাকিবের ‘প্রিয়তমা’ দেখেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শাকিব খান অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রযোজনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান।
বিশেষ শো চলাকালীন উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, চিত্রনায়ক শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফ, জনপ্রিয় গীতিকার প্রিন্স মাহমুদ, অভিনেত্রী তারিন, নুসরাত ফারিয়া, এলিনা শাম্মী, গায়ক রিয়াদ, গীতিকার সোমেশ্বর অলিসহ সিনেমা সংশ্লিষ্ট আরও অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল শুক্রবার রাতে একটি ভিডিও প্রকাশ করেছেন শাকিব খান। যেখানে প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ সিনেমা দেখার পরে অভিনেতাকে জড়িয়ে ধরতে দেখা দেখা যায় রাষ্ট্রপতিকে। এ সময় স্টার সিনেপ্লেক্সে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে শুক্রবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে নির্মাতা হিমেল আশরাফ রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পরিবার নিয়ে সিনেমা হলে উপভোগ করলেন “প্রিয়তমা”।’
‘এক জীবনে আমার আর কি চাওয়ার থাকতে পারে। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তাঁর পরিবার নিয়ে বঙ্গভবন থেকে সিনেমা হলে এসে আমার সিনেমা উপভোগ করছেন, তাঁর পাশে বসে আমি আমার সিনেমা দেখছি, বড় পর্দায় এত গণ্যমান্য মানুষের সঙ্গে আমার নাম দেখছি, এক জীবনে পরিচালক হিসেবে আর কী চাইতে পারি!’
‘ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া, ধন্যবাদ শাকিব খান ভাইয়া, ধন্যবাদ ফারুক ভাই, ধন্যবাদ “প্রিয়তমা” টিম। বিশেষ করে ধন্যবাদ সাধারণ দর্শক। অনেকেই বলবেন রাষ্ট্রপতির ছেলের সিনেমা তাই তিনি দেখেছেন। কথাটা কিছুটা সত্য হলেও আসল কারণ সাধারণ দর্শক। দেশে এবং বিদেশে বাংলাদেশি সাধারণ মানুষের প্রচণ্ড ভালোবাসাই আসলে তাদের উদ্বুদ্ধ করেছে সিনেমাটি উপভোগ করতে।’
‘সাধারণ দর্শক, যারা “প্রিয়তমা” দেখেছেন, ভালোবেসেছেন, আপনাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। বিশ্বাস করেন, শুধুমাত্র আপনারাই আমার খুব সাধারণ জীবনটা অসাধারণ করে দিয়েছেন।’
ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৪ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৪ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৭ ঘণ্টা আগে