দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘সাগরের প্রান্তরে’ শিরোনামের গানচিত্র প্রকাশ করেছে। গতকাল বুধবার রাতে সোলসের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত হয়েছে। সোলসের কালজয়ী এই গানটি নতুন করে সংগীতায়োজন করা হয়েছে।
গানটি প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘সাগরের প্রান্তরে গানটি সকলেরই পরিচিত। পুরোনো কালজয়ী এই গানটি নতুন করে সংগীতায়োজন করেছি। গানের সঙ্গে মিল রেখে সমুদ্র সৈকতে ভিডিও ধারণ করা হয়েছে। আশা করি, শ্রোতারা পুরোনো দিনে ফিরে যাবেন। সোলসের ৫০ বছর পূর্তিতে এটি আমাদের চতুর্থ গান।’
বর্তমানে সোলস ব্যান্ড দলটি অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। সেখানে ছয়টি কনসার্টে অংশ নিবে এই ব্যান্ড দলটি। আগামী ২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনি শহরের মারানা অডিটোরিয়ামে পারফর্ম করবে। গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টের আয়োজনে মিরাজ হোসাইন, এনামুল হক ও ফয়সাল আজাদের উদ্যোগে এই মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজকেরা জানান, সোলসের ৫০ বছর পূর্তিতে আমরা তাদের পেয়ে খুবই আনন্দিত। আশা করি, সিডনি প্রবাসী বাঙালিদের একটি ভালো অনুষ্ঠান উপহার দিতে পারব।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে