আনুমানিক ১৬ ফুট লম্বা বিশাল একটি অজগর যদি আপনার বাড়ির ছাদ অতিক্রম করে যায়, কেমন লাগবে বলুন তো? আর যা-ই হোক, নিশ্চয় খুব আনন্দময় হবে না বিষয়টি। এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার এক বাড়িতে। এক ভিডিওতে অজগরটিকে বাড়ির ছাদ থেকে একটি গাছে যেতে দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
কুইন্সল্যান্ডের একটি এলাকার বাসিন্দারা সম্প্রতি বিশাল অজগরটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণীটিকে ছাদের ওপর দিয়ে চলতে দেখেন তাঁরা। এত বিশাল একটি অজগর কীভাবে সেখানে এল সেটা চিন্তা করছিলেন তাঁরা।
অস্বাভাবিক দৃশ্যটা দেখতে ভিড় জমান বহু মানুষ; একজন ব্যক্তি পুরো ঘটনাটির ভিডিও করেন। এটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে ঘটনা দেখতে জড়ো হওয়া মানুষদের দিকে ঘাড় ঘোরাতে দেখা যায় অজগরটিতে। এ সময় একটা বাচ্চার ভয়ে কেঁদে ওঠার শব্দ শোনা যায়।
‘এটি বুনো’ একজন নারীকে বলতে শোনা যায়।
যখন অজগরটি তার লেজটি ছাদ থেকে তুলে নেয় এবং অন্য গাছের দিকে যাওয়ার আগে একটি লম্বা গাছ থেকে মানুষের দিকে তাকাতে থামে, অন্য একজন বলেন, ‘এরা উদ্ভট ধরনের, তাই না?’
ভিডিওটি শেষ হয় গাছের মধ্য দিয়ে অজগরটি এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে। এটার ভারসাম্য বজায় রাখার ক্ষমতা এবং বিশাল দেহ নিয়ে অনায়াসে এগিয়ে যাওয়া দেখে অবাক হয় দর্শক।
জানা যায়, এটা কার্পেট পাইথন জাতের অজগর। এ ধরনের অজগর ওজনে ১৫ কিলোগ্রাম পর্যন্ত এবং দৈর্ঘ্য চার থেকে পাঁচ মিটার হয় (১৩ থেকে ১৬ ফুট)।
সাপ ধরতে ওস্তাদ কুইন্সল্যান্ডের সানশাইন কোস্টের ড্যান। নিয়মিতই এই সরীসৃপদের মুখোমুখি হতে হয় তাঁকে। এনডিটিভি ইয়াহু নিউজ অস্ট্রেলিয়ার সূত্রে এ বিষয়ে ড্যানের মতামত প্রকাশ করেছে। সেখানে তিনি বলেন, ‘এই সাপদের এমন চলাফেরা করা সাধারণ ব্যাপার। এদের গাছে চড়ার অর্থ এরা একটি পাখি বা অপোসাম শিকারের চেষ্টা করছে বা নিজেরাই বিপদ এড়াতে সেখানে আশ্রয় নেয়।
‘গাছের মধ্যে কার্পেট অজগর দেখা খুবই সাধারণ। শরীরে সূর্যের উত্তাপ নিতে, কুকুর বা মানুষকে এড়াতে কিংবা পাখি এবং শিকার করতে সেখানে যায়। যদিও আমি গাছের চেয়ে মাটিতে বেশি অজগর দেখতে পাই। তবে এটি অস্বাভাবিক নয়।’ যোগ করেন তিনি।

বিয়ের সব প্রস্তুতি সারা। বড় হোটেল বুকিং দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানের জন্য উপস্থাপকও ঠিক করা হয়ে গেছে। হঠাৎ কনে অসুস্থ হয়ে পড়লেন। তারপর গলাব্যথা নিয়ে গেলেন স্থানীয় ক্লিনিকে। আর ভুল চিকিৎসা ওলট-পালট করে দিল সব। সামান্য ঠান্ডা-জ্বর থেকে কোমায় চলে গেলেন কনে। অবশেষে দীর্ঘ তিন মাস কোমায় থাকার পর বিয়ের ঠি
১ দিন আগে
চীনে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। দেশটির ঝেজিয়াংয়ে এক ব্যক্তির হার্ট অ্যাটাক হয় এবং এরপর তাঁর হৃৎস্পন্দন বন্ধ ছিল প্রায় ৪০ ঘণ্টা। কিন্তু তারপরও তিনি আশ্চর্যজনকভাবে বেঁচে ফিরেছেন। এই ঘটনাটি নতুন জীবন রক্ষাকারী চিকিৎসা প্রযুক্তি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
৩ দিন আগে
এই ঘটনা একটি বিরল জৈবিক প্রক্রিয়ার ফসল, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘হেটেরোপ্যাটারনাল সুপারফেকান্ডেশন’। এই প্রক্রিয়া ঘটার জন্য একজন নারীকে একই ঋতুচক্রে একাধিক ডিম্বাণু উৎপাদন করতে হয় এবং সেই ডিম্বাণুগুলো ভিন্ন ভিন্ন পুরুষের শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে হয়।
৩ দিন আগে
ছেলের বয়স ছয় বছর। একটি দুর্ঘটনার শিকার হওয়ার পর চক্ষু বিশেষজ্ঞর কাছে নিয়ে গেলেন মা। সেখান থেকে এসে জানালেন ছেলের চোখের ক্যানসার হয়েছে। এই খবর সবাইকে যেন একটা ধাক্কা দিয়ে নাড়িয়ে গেল। প্রতিবেশী-বন্ধুবান্ধব সবাই যার যার সামর্থ্যানুযায়ী এগিয়ে এলেন সাহায্য করতে। একটা সময় পর দেখা গেল, ছেলের...
৭ দিন আগে