আবারও পর্দায় ফিরছে নীহাররঞ্জন গুপ্তের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র কিরীটী রায়। তবে এবার আর ইন্দ্রনীল সেনগুপ্ত নয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, নতুন কিরীটী হওয়ার প্রস্তাব পেয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।
এর আগে কিরীটী ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখা গেছে। তবে গত বছর থেকে ইন্দ্রনীল ফেলুদা চরিত্রে অভিনয় করছেন বলে কিরীটীর প্রস্তাব গেছে এবার বিক্রমের কাছে।
কিরীটীকে নিয়ে ২০১৮ সালে নির্মাণ করা হয়েছিল ‘নীলাচলে কিরীটী’। সেই সিনেমা পরিচালনা করেছিলেন অনিন্দ্য বিকাশ দত্ত। প্রযোজনার দায়িত্বে ছিল ক্যামেলিয়া প্রোডাকশন।
হিন্দুস্থান টাইমস বাংলা জানিয়েছে, নতুন কিরীটী হিসেবে বিক্রমকে নির্বাচন করেছেন নির্মাতারা। ইতিমধ্যেই সিনেমা প্রসঙ্গে কথা বলতে তাঁর সঙ্গে যোগযোগ করা হয়েছে। তবে এবার পরিচালনার দায়িত্বে অনিন্দ্য বিকাশ থাকবেন কি না তা এখনো স্পষ্ট নয়।
বিক্রম চট্টোপাধ্যায়কে কয়েক মাস আগে দেখা গেছে ‘শহরের উষ্ণতম দিনে’ সিনেমায়। সিনেমাটি বক্স অফিসেও ব্যবসায়িক সফলতা পেয়েছিল। আগামীতে স্বস্তিকা মুখার্জির সঙ্গে জুটি বেঁধে একটি নতুন থ্রিলার সিনেমায় অভিনয় করবেন বিক্রম। এ ছাড়া সম্প্রতি তিনি ‘কে প্রথম কাছে এসেছি’ সিনেমায় কাজ করেছেন। সেটার শুটিংও ইতিমধ্যে শেষ হয়েছে। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’ সিনেমাও এখন মুক্তির অপেক্ষায়।

প্রথম ২৪ ঘণ্টায় স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমার ট্রেলারটির হয়েছে ৭১৮ দশমিক ৬ মিলিয়নের বেশি। এর মাধ্যমে এটি সিনেমার ইতিহাসের সবচেয়ে বেশি দেখা ট্রেলারের মর্যাদা পেল। এর আগে ৩৭৩ মিলিয়ন ভিউ নিয়ে সবচেয়ে বেশি ভিউ হওয়া ট্রেলার ছিল ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার।
১ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যায় পাগলের বেশে ঘুরছেন অভিনেত্রী কেয়া পায়েল। এলোমলো চুল, ময়লা পোশাক, মুখজুড়ে কালচে মেকআপে প্রথম দেখায় অনেকে বিশ্বাস করতে পারছিলেন না এটা কেয়া পায়েল। পরে জানা যায়, ‘বাতাসের ফুল’ নামের নাটকের জন্য এমন সাজে দেখা গিয়েছিল পায়েলকে।
২ ঘণ্টা আগে
পোস্টার প্রকাশের পর ভিকি জাহেদ নির্মিত ৮ পর্বের এই সাইকোলজিক্যাল থ্রিলারটি আগ্রহ সৃষ্টি করেছে দর্শকদের মধ্যে। এবার জানা গেল সিরিজটির মুক্তির তারিখ। ট্রেলার প্রকাশ করে ঘোষণা করা হলো
৪ ঘণ্টা আগে
অগ্রিম টিকিট বিক্রি থেকে সহজে অনুমান করা যাচ্ছিল, বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। শেষ পর্যন্ত সত্যি হলো অনুমান, মুক্তির প্রথম দিন বক্স অফিসে ঝড় তুলল ধুরন্ধর সিনেমার সিকুয়েলটি। ১৯ মার্চ মুক্তির প্রথম দিন ১০০ কোটি রুপির বেশি আয় করেছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ।
৫ ঘণ্টা আগে