
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক নারী কর্মকর্তাকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং একজনকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ নির্দেশ দেন।
রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন মো. মাসুম ওরফে মাসুদ ও আব্দুল জলিল। যাঁকে কারাগারে পাঠানো হয়েছে, তিনি হলেন হাফিজুল ইসলাম ব্যাপারী ওরফে হাফিজ।
বিকেলে তিনজনকে আদালতে হাজির করে রমনা থানা-পুলিশ। তদন্ত কর্মকর্তা এসআই সহিদুল ওসমান মাসুম ও আব্দুল জলিলকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অপরজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত দুজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং অপরজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আগের দিন গতকাল অটোরিকশাচালক সাইফুল ইসলাম, শিক্ষার্থী ইয়াসিন আরাফাত রাজু ও আবু বক্কর সিদ্দিক সাব্বিরকে রিমান্ডে শেষে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।
আদালতে রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (নারী ও শিশু) মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গত শুক্রবার রাতে গাজীপুরের শ্রীপুর ও রাজধানীর সবুজবাগ থেকে ঘটনার মূল হোতা মাসুদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ আগস্ট রাত ৮টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৯ নম্বর ফটক থেকে অপহরণের শিকার হন ৪৮ বছর বয়সী ওই নারী কর্মকর্তা। তখন তিনি মাইক্রোবাসে করে মগবাজার থেকে সিদ্ধেশ্বরীর বাসায় ফিরছিলেন। এ সময় কয়েক ব্যক্তি মাইক্রোবাস থামিয়ে চালককে মারধর শুরু করেন। একপর্যায়ে গাড়ি থেকে চালককে নামিয়ে মাইক্রোবাসসহ ওই নারীকে অপহরণ করেন তাঁরা।
জনাকীর্ণ এলাকা থেকে প্রকাশ্যে একজন সরকারি কর্মকর্তাকে অপহরণের ১৮ ঘণ্টা পর্যন্ত কোনো খোঁজ ছিল না। পরদিন বেলা ২টার দিকে ওই নারী কৌশলে একটি গাড়ি থেকে নেমে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঢাকার সবুজবাগ এলাকার একটি গ্যারেজ থেকে তাঁকে উদ্ধার করেন। পাশাপাশি তিন অপহরণকারীকে আটকও করেন।
যখন ওই নারী কর্মকর্তাকে উদ্ধার করা হয়, তখন তাঁর বাঁ পা ভাঙা, চোখে ও মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় ফিরেছেন তিনি।
এ ঘটনায় তিনি ঢাকার রমনা থানায় চারজনের নাম উল্লেখ করে অপহরণ মামলা করেছেন। মামলার প্রধান আসামি করা হয়েছে মো. মাসুদ নামে এক ব্যক্তিকে। তিনি গত জুলাই মাসে ওই নারীর ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। ১ আগস্ট তাঁকে চাকরিচ্যুত করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন দুটি হচ্ছে—বগুড়া-৬ ও ঢাকা-১৭। সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি একাধিক আসনে নির্বাচিত হলেও কেবল একটিতে সংসদ সদস্য হিসেবে থাকতে পারেন। সে অনুযায়ী, ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তারেক রহমান।
২ ঘণ্টা আগে
ফুটপাত আর সংলগ্ন সড়কজুড়ে সারি সারি দোকান। ফল, পোশাক, মোবাইল সামগ্রীসহ হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। হকারদের কবল থেকে মুক্তি নেই পদচারী-সেতুতেও। এই চিত্র সাভারের বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকার। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এসব ভাসমান দোকান থেকে প্রতিদিন কয়েক লাখ টাকা চাঁদা আদায় করা হয়। আর এর খে
২ ঘণ্টা আগে
মুকুলে ঠাসা আমগাছগুলো। কোনো কোনো ডাল নুয়ে পড়ছে। গাছতলায়; এমনকি দূরেও ম-ম গন্ধ ছড়িয়ে পড়েছে। রাজশাহী অঞ্চলে এবার প্রায় সব আমবাগানের চিত্র এ রকম। চাষি ও কৃষি বিভাগ বলছে, ইতিমধ্যে বাগানগুলোর প্রায় ৬৩ শতাংশ গাছে মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
২ ঘণ্টা আগে
বরগুনা সদর উপজেলায় সাড়ে ২২ কিলোমিটারের একটি সড়ক সংস্কার ও প্রশস্তকরণ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে এক বছর আগে; কিন্তু কাজ শেষ হয়নি। ক্রোক স্লুইসগেট থেকে নিশানবাড়িয়া পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নে ৩৮ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
২ ঘণ্টা আগে