রাজধানীর নীলক্ষেত মোড়ে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হেক্সিসল খেয়েছেন বলে কর্তব্যরত চিকিৎসককে জানিয়েছেন।
আজ রোববার দুপুরের দিকে তাঁরা অসুস্থ হয়ে হাসপাতালে আসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর নীলক্ষেত মোড়ে আন্দোলনরত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। এখন পর্যন্ত হাসপাতালে দুজনকে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
হাসপাতালে আসা শিক্ষার্থীরা হলেন বদরুন্নেসা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী সোনিয়া আক্তার (২৩), কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তৌকিবুর হাসান বাপ্পি (২৪), ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহরিয়ার মাহমুদ অপু (২৫), কবি নজরুলের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সাদেক বাপ্পি (২৩), তিতুমীরের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহবুব প্লাবন (২২), বাংলা কলেজের অ্যাকাউন্টিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রাজিব ইসলাম (২৩) ও ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইয়াসিন আলী সাগর (২৫)।
এদের মধ্যে সোনিয়া আক্তার ও শাহরিয়ার মাহমুদ অপুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে সিজিপিএ শর্ত শিথিল করে সর্বোচ্চ তিন কোর্স পর্যন্ত মানোন্নয়ন দিয়ে পরবর্তী বর্ষে চূড়ান্ত পরীক্ষায় সুযোগ প্রদানের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় (নিউমার্কেটের পাশ) অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার সময় থেকে এ অবরোধ শুরু করেন তাঁরা।
দাবি আদায় করতে গত কয়েক মাস ধরে আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। গত ১৭ আগস্ট রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা। পরে একটি প্রতিনিধিদল ইডেন কলেজের অধ্যক্ষ ও অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষ করে ২০ আগস্ট আমরণ গণ-অনশনের ঘোষণা দেন। পরে সেটি স্থগিত করে ২২ আগস্ট আমরণ গণ-অনশনের ঘোষণা দিয়ে নীলক্ষেত অবরোধ করেন। আজ আবার নীলক্ষেত অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১৭ জুন থেকে ১০ দিনব্যাপী ৪১তম শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে। সোমবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলবে এই মাহফিল। এতে দেশ-বিদেশের আলেমরা অংশ নেবেন।
১১ মিনিট আগে
কর্মস্থলে যাওয়ার পথে মালয়েশিয়ার পেনাং শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেছেন গফরগাঁওয়ের আবু হানিফ নোমান (৫৩)। দীর্ঘ ৩৪ বছর প্রবাসজীবন কাটানো নোমানের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবার।
১৩ মিনিট আগে
শারীরিক অসুস্থতার কারণে মাগুরার নবাগত জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদকে সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের ভাষ্য, তাঁর অবস্থা স্থিতিশীল ও শঙ্কামুক্ত।
২৬ মিনিট আগে
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে