
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ফুটবলার নিলামে তোলা হয়েছে আজ। রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে ১০ ফুটবলারকে তোলা হয় নিলামে। ক্যাটাগরি ‘এ’ ও ক্যাটাগরি ‘বি’তে ১০ ফুটবলারই বিক্রি হয়েছেন আজ।
‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির ফুটবলারদের দাম শুরু হয় ৪ লাখ থেকে। নিলামের শুরুটা হয়েছিল মাঝমাঠের খেলোয়াড় চন্দন রায়কে দিয়ে। তাঁকে নিয়ে শুরুতে বেশ কাড়াকাড়িও হলো দলগুলোর ভেতর। চন্দনের ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা। দলগুলোর আগ্রহে ক্রমেই দাম চড়তে থাকে ১৭ বছর বয়সী মিডফিল্ডারকে ঘিরে। শেষটায় জয় হয়েছে শেখ রাসেলের। ৯ লাখ টাকায় চন্দনকে দলে টানে শেখ রাসেল।
নিলামে দ্বিতীয় ফুটবলার ছিলেন ডিফেন্ডার রুবেল শেখ। ৪ লাখ টাকা ভিত্তিমূল্যের এই খেলোয়াড়কে শুরুতে কোনো আগ্রহই দেখায়নি ক্লাবগুলো। দ্বিতীয় দফায় তাঁকে ৪ লাখেই কিনেছে ব্রাদার্স ইউনিয়ন।
আসাদুল মোল্লা আক্রমণভাগের ফুটবলার। ৫ লাখ টাকার ভিত্তিমূল্যের এই ফুটবলারকে নিয়েও আগ্রহ দেখা গেল। শেষটায় তাঁকে ৭ লাখ ৭৫ হাজার টাকায় পেয়েছে আবাহনী লিমিটেড।
বয়সভিত্তিক ফুটবলে জাতীয় দলের অধিনায়ক ইমরান খান। ৪ লাখ টাকা ভিত্তি মূল্যেই তাঁকে পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
নিলামে উত্তেজনা ছড়িয়েছে লেফটব্যাক আজিজুল হক অনন্তকে ঘিরে। ৫ লাখ টাকার ভিত্তিমূল্যে তাঁকে কিনে নেয় ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু এই দর নিয়ে তুমুল আপত্তি ওঠে মোহামেডান থেকে। ক্লাবটির দাবি ছিল, নিলামের শেষ মুহূর্তে আজিজুলকে পাওয়ার জন্য দর হাঁকিয়ে ছিল তাঁরা। মোহামেডানের দাবিতে ভিডিও রিপ্লে করেও পাওয়া যায়নি তাদের দর হাঁকানোর দৃশ্য। আজিজুলকে বিক্রি করা হয় ব্রাদার্সে। সেখান থেকে নিলাম বয়কটের হুমকি দেয় মোহামেডানের সমর্থক গোষ্ঠী। তাদের দাবিতে নিলাম বন্ধ থাকে ১০ মিনিটের মতো। তাদের আপত্তিতে আজিজুলের নিলাম স্থগিত করা হয় শেষ সময় পর্যন্ত।
আজিজুলের নিলাম স্থগিত হলে বসুন্ধরা কিংস আর আবাহনীর মধ্যে লড়াই জমিয়ে তোলেন গোলরক্ষক মো. আসিফ। লিগ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই দলের লড়াইটাও ছিল দেখার মতো।
শুরুতে ব্রাদার্স আগ্রহ দেখালেও ধীরে ধীরে আসিফের দাম বাড়িয়ে তোলে বসুন্ধরা ও আবাহনী। লিগ শিরোপার জন্য দুই দলের লড়াইয়ের মতো এবারও বিজয়ী বসুন্ধরা। ১৩ লাখ ২৫ হাজার টাকায় আসিফকে আবাহনী থেকে কেড়ে নেয় বসুন্ধরা।
আজিজুলের নিলাম ঝুলে ছিল একদম শেষ পর্যন্ত। তাঁকে নিয়ে নিলামে যেন রীতিমতো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ব্রাদার্স-মোহামেডান। ৫ লাখ টাকায় বিক্রি হওয়া আজিজুলের দাম বাড়তে থাকে হু-হু করে। শেষে আজিজুলের দাম আরও ৫ লাখ বাড়িয়ে ১০ লাখ টাকায় কিনে নেয় ব্রাদার্স। নিলামে সবচেয়ে বেশি ৬ ফুটবলার কিনেছে দুই মৌসুম বিপিএলে অবনমিত থাকা দলটি। আর নিলামে কোনো খেলোয়াড়ই কেনেনি মোহামেডান।

বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেছিল কেপ ভার্দে। অপর ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল স্পেন। এই দুই ম্যাচের ফলের ওপর নির্ধারণ হয়েছে শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ।
১ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। একইসঙ্গে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে আই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে পা রাখল তারা। ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়া নরওয়ের শেষ বত্রিশে প্রতিপক্ষ আইভরি কোস্ট। আর ভুল কৌশলের চড়া মূল্য দিয়ে মাঠ ছাড়তে হয় হালান্ডহীন নরওয়েকে। টরন্টোয় গ্রুপের অপর ম্যাচে ইরাককে ৫–০ গ
৬ ঘণ্টা আগে
এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে মিনিটের হিসেবে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন পিএসজির এই ফরোয়ার্ড। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার এরিক প্রোবস্ট মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করে শীর্ষে জায়গা করে নিয়েছিলেন। আজ বোস্টনের মাঠে ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে সেই ৭২
৭ ঘণ্টা আগে
টিম টেক্টর লং অনে ক্যাচ ধরার পর মুষ্টিবদ্ধ উদযাপন শুরু করলেন। তাঁর উদযাপন যেন থামতেই চাইছে না। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে আজ যাঁরা বেলফাস্টে আয়ারল্যান্ড-ভারত প্রথম টি-টোয়েন্টি দেখেছেন, নিশ্চয়ই তাঁরা বুঝতে পেরেছেন টিম টেক্টরের এমন উচ্ছ্বাসের কারণ। ভারতকে ৩৪ রানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে
১১ ঘণ্টা আগে