মারা গেছেন বলিউডের কিংবদন্তি গীতিকার দেব কোহলি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে বেশ কিছুদিন ধরেই তিনি ভর্তি ছিলেন মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। আজ শনিবার সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, দেব কোহলির মরদেহ আজ দুপুর ২টার পর মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় দেবের নিজস্ব বাসভবনে নিয়ে আসা হয়। সেখানেই অনুরাগীদের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হয়েছে। এরপর সন্ধ্যা ৬টায় যোগেশ্বরী পশ্চিমের ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
দেব কোহলি ১০০ টিরও বেশি হিট সিনেমার জন্য গান লিখেছেন, যেমন যেমন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘বাজিগর’, ‘জুড়ুয়া ২ ’, ‘মুসাফির’, ‘শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা’, ‘ট্যাক্সি নম্বর ৯১১ ’। তিনি অনু মালিক, রাম লক্ষ্মণ, আনন্দ রাজ আনন্দের মতো সংগীত পরিচালকদের সঙ্গে উপহার দিয়েছেন একাধিক হিট গান।
দেব কোহলির জন্ম পাকিস্তানে। মাত্র ১৬ বছর বয়সে ১৯৫৮ সালে বাবাকে হারান তিনি। মাত্র ২২ বছরে কাজ খোঁজার তাগিদে চলে আসেন মুম্বাইতে। ১৯৬৯ সালে তিনি পান প্রথম গান লেখার সুযোগ। সে সিনেমার নাম ছিল ‘গুন্ডা’। এরপর একের পর এক সফল কাজ করে গেছেন তিনি।

দুই বছরেরও বেশি সময় প্রেম এবং দীর্ঘ ২৫ বছরের পরিচিতি। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের জনপ্রিয় তারকা আমির খান ও ফ্যাশন জগতের পরিচিত মুখ গৌরী স্প্র্যাট।
১ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনকে কটাক্ষ, সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও রাজনৈতিক ব্যক্তিত্ব শান্তা ফারজানার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পপ তারকা টেইলর সুইফট। ৩ জুলাই নিউইয়র্কের ঐতিহাসিক ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বসেছিল রাজকীয় বিয়ের আসর।
৯ ঘণ্টা আগে
জোড়া সুখবর দিলেন মৌসুমী হামিদ। দ্বিতীয় বিয়ের সঙ্গে দিলেন মা হওয়ার খবরও। চরকির অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেবি বাম্প নিয়ে হাজির হয়ে সহকর্মীদের চমকে দেন মৌসুমী হামিদ।
১ দিন আগে