সম্প্রসারিত হচ্ছে বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলমান জোটের ১৫তম শীর্ষ সম্মেলনে ব্রিকস সদস্য হতে সৌদি আরবসহ ৬টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। জোটে যোগদানে ইচ্ছুক ৪০টির বেশি দেশের মধ্যে বাংলাদেশ থাকলেও এই ধাপে আশা পূরণ হলো না।
আজ বৃহস্পতিবার ব্রিকস শীর্ষ সম্মেলনের শেষ দিনে নতুন ছয় দেশকে সদস্য হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্য দিয়ে জোটে নতুন সদস্য দেশের অন্তর্ভুক্তির বিষয়ে দেশগুলোর মধ্যকার বিভেদ দূর হয়ে গেল বলে বার্তা সংস্থা রয়টার্স বলছে।
আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সমাপনী ঘোষণায় বলেন, আর্জেন্টিনা, মিসর, ইরান, ইথিওপিয়া, সৌদি আরব ও আরব আমিরাতকে ব্রিকস সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হলো। আগামী বছরের শুরুর দিন অর্থাৎ ২০২৪ সালের ১ জানুয়ারি দেশগুলোর সদস্যপদ কার্যকর হবে।
এই ৬ দেশকে সদস্য হিসেবে গ্রহণ করার পর জোটের নতুন সদস্য সংখ্যা হবে ১১।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলমান তিন দিনব্যাপী সম্মেলনে আলোচনার সবচেয়ে বড় ইস্যুই ছিল জোটের সম্প্রসারণ। এমনকি সামনাসামনি জোটের নেতারা সম্প্রসারণের বিষয়ে একাত্ম পোষণ করলেও এ বিষয়ক বৈঠকে ব্রাজিলের পক্ষ থেকে দ্বিমত পোষণ করা হয়েছিল। তবে সেই দ্বিমত পেরিয়ে অবশেষে জোট সম্প্রসারণের পথেই গেল ব্রিকস।
এর আগে, দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেডি প্যান্ডর বুধবার জানিয়েছিলেন, ব্রিকস নেতারা জোট সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছেন। তিনি বলেছিলেন, ‘আমরা জোট সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছি। আমরা কিছু নথি প্রস্তুত করেছি এবং সেগুলো গ্রহণ করেছি যাতে ব্রিকসের সদস্য হতে চাওয়া দেশগুলোর জন্য নির্দেশিকা এবং নীতিমালা এবং সদস্য গ্রহণের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে...এটি খুবই ইতিবাচক।’

মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাঙ্কার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এই জাহাজটির ওপরও মার্কিন নিষেধাজ্ঞা আছে। জাহাজ চলাচলের তথ্য সংগ্রহকারী প্ল্যাটফর্ম শিপ ট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ চলা সত্ত্বেও হরমুজ প্রণালি হয়ে...
৩৪ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল আটকে দেওয়ার পর, তেল উৎপাদন কমাতে বাধ্য হওয়ার আগে ইরান অন্তত দুই মাস রপ্তানি বন্ধের ধাক্কা সইতে পারবে। এমনটাই বলছেন বিশ্লেষকেরা। গত ১৩ এপ্রিল শুরু হওয়া এই অবরোধের ফলে চীনের মতো প্রধান ক্রেতার কাছে পৌঁছানো দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি...
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের নেতারা আলোচনা করবেন। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আজ এই তথ্য জানান। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালির ওমান সংলগ্ন অংশ দিয়ে জাহাজগুলোকে কোনো আক্রমণের ঝুঁকি ছাড়াই অবাধে চলাচল করতে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। তেহরান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি সূত্র জানিয়েছে, পুনরায় যুদ্ধ পরিস্থিতি এড়ানোর জন্য কোনো চুক্তি সফল হলে...
৩ ঘণ্টা আগে