সৌদি আরবের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পর আজ বুধবার মক্কার কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে হজ যাত্রীরা রাতারাতি প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাত থেকে আশ্রয় নিচ্ছেন। গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মক্কা আল মুকাররামার আশপাশে মঙ্গলবার সন্ধ্যায় বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হয়েছে।
দেশটির শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, অস্থিতিশীল আবহাওয়ার কারণে বুধবার স্কুল বন্ধ থাকবে।
সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি বলেছে, মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের আশঙ্কা করা হচ্ছে, ফলে মুষলধারে বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং ধুলিঝড় হতে পারে। এতে জাজান, আসির, আল বাহা, মক্কা ও মদীনার কিছু অংশে দৃষ্টিসীমা হ্রাস পাবে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে, তীর্থযাত্রীরা প্রবল বাতাসের মধ্যে মসজিদে হারাম শরীফ প্রদক্ষিণ করছেন। এমনকি কাবা শরীফের পাশের বিখ্যাত ঘড়ির টাওয়ারে বজ্রপাত হয়েছে। এই ঘটনার ভিডিও ব্যাপকভাবে শেয়ার হয়েছে।
অন্যান্য ভিডিওতে মক্কার দক্ষিণে জেদ্দায় বৃষ্টির কারণে প্রবল বন্যা দেখা গেছে। গত বছর, ভারী বর্ষণে মক্কা ও এর আশপাশে বন্যা দেখা দিয়েছিল। ওই বন্যায় শহরের কারগাড়িও ভেসে গিয়েছিল।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক টেকসই হতে হলে সেটি অবশ্যই ‘পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ’ হতে হবে।
৪ ঘণ্টা আগে
কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা-ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুর ঘটনায় হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। শনিবার (২২ আগস্ট) দক্ষিণ কলকাতার বেহালায় নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়...
৫ ঘণ্টা আগে
যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) বিমানবাহিনীর একটি দল গতকাল শুক্রবার মিসরে পৌঁছেছে। ‘ঈগলস অব সিভিলাইজেশন-২০২৬’ নামে এই মহড়া আগামী মাস পর্যন্ত চলবে। এটি চীন ও মিসরের বিমানবাহিনীর মধ্যে দ্বিতীয় যৌথ মহড়া...
৬ ঘণ্টা আগে
ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় চীনের সামরিক বাহিনীর (পিপলস লিবারেশন আর্মির) অনুপ্রবেশের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন বিজেপির জ্যেষ্ঠ সংসদ সদস্য তাপির গাও। তিনি জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) সংলগ্ন সীমানায় চীনা অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের দেওয়া সতর্কবার্তাকে...
৭ ঘণ্টা আগে