
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় দৌলতখান উপজেলা ছাত্রলীগের চার নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) রাতে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের এই চার নেতাকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পেয়েছেন দৌলতখান উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নাবিউর রহমান রাফি, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেরাব হোসেন মিরাজ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাশরাফি চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রকিবুল ইসলাম রাজ।
জানা গেছে, সাঈদীর মৃত্যুর সংবাদে উপজেলা ছাত্রলীগের এসব নেতা তাঁদের ফেসবুক ওয়ালে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ কেউ কেউ লেখেন, ‘নক্ষত্রের বিদায়ে ভূমিকম্প হলো। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতবাসী করুণ।’ এর পরই এই নেতাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ বলেন, ‘তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, কয়েক বছর বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সর্বশেষ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।
৪ ঘণ্টা আগে
খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরই মধ্যে চার ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
৪ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
৪ ঘণ্টা আগে
দালাল চক্রের হাত ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য দেশ ছাড়ার পর নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবক। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাঁচজনের কেউ কেউ এক মাস, কেউ ২০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন না। এ নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলো।
৪ ঘণ্টা আগে