
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রক্সি ও চাঁদা দাবির ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়সহ দুজন নেতা ও দুই কর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
আজ শনিবার রাতে সংগঠনের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত অন্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ এবং ছাত্রলীগ কর্মী মহিবুল মমিন সনেট ও শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলাপরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়-এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়, সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা ফজলুল হক হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ছাত্রলীগের কর্মী মহিবুল মমিন সনেট ও শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।
এর আগে, গত বৃহস্পতিবার ছাত্রলীগ নেতা তন্ময়সহ বহিষ্কৃত চারজনের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, অপহরণ ও ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ ওঠে। এ পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার তাঁদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় দুটি মামলা দায়ের করা হয়। যদিও ওই দিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেন ছাত্রলীগ নেতা তন্ময়।
ভর্তি পরীক্ষায় প্রক্সি জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছরের ৫ আগস্ট মুশফিক তাহমিদ তন্ময়কে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। পরে ৩ নভেম্বর সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।

পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পর স্থানীয়দের আন্দোলনের মুখে যশোরের মনিরামপুরের রাজগঞ্জ ডিগ্রি কলেজ থেকে বিতাড়িত হন অধ্যক্ষ আব্দুল লতিফ। এরপর দুই বছরের বেশি কেটে গেলেও তিনি কলেজে ফিরতে পারেননি। গতকাল রোববার হঠাৎ কলেজে এসে নিজ চেয়ারে বসেন আব্দুল লতিফ।
১০ মিনিট আগে
বরিশালের মুলাদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৭০০ কেজি ওষুধ মেশানো পোয়া মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাছ মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। এ সময় মজিবুর রহমান নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে প্রশাসন।
১১ মিনিট আগে
সম্প্রতি সেরাল গ্রামে জনগণের মনে আতঙ্ক এবং ভীতি সৃষ্টি করতে সড়কে মিছিলের প্রস্তুতি নেয়। এতে আব্দুর রইচ সেরনিয়াবাতসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। পরে এ ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সেই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আব্দুর রইচ সেরনিয়াবাতকে...
১৪ মিনিট আগে