বেশ কয়েক মাস আলাদা থাকার পর গত বৃহস্পতিবার থেকে আবারও একসঙ্গে থাকার জানান দেন রাজ-পরী। কিন্তু এর এক দিন পর আবারও সেই পুরোনো ঘটনা! খবর ছড়িয়ে পড়ে—ফের পরীর বাসা ছেড়েছেন রাজ। এর সঙ্গে যুক্ত হয় পরীমণির হাসপাতালে ভর্তির সংবাদ আর রাজের রক্তাক্ত মাথার ছবি।
শুক্রবার সন্ধ্যায় জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার খবর মেলে পরীমণির। সংবাদটি ছড়িয়ে পড়ার কিছু সময় পর ফেসবুকের বিভিন্ন গ্রুপে শরীফুল রাজের রক্তাক্ত মাথার একটি ছবি ছড়ায়। তবে কখন, কোথায়, কীভাবে তাঁর মাথা ফেটেছে সেই তথ্য কারও কাছে নেয়। রক্তাক্ত মাথার ছবি ঘিরে তৈরি হয়েছে রহস্য। স্থিরচিত্র ঘিরে তৈরি হয়েছে রহস্য।
এ বিষয়ে চিত্রনায়ক শরীফুল রাজের ব্যক্তিগত মোবাইল ফোনে কল ও বার্তা পাঠালেও কোনো উত্তর আসেনি। পরীমণিকে কল দিলেও তিনি কল ধরেননি।
সম্প্রতি জানা গিয়েছিল, সব মান-অভিমান ভুলে প্রায় আবারও পরীর বসুন্ধরার বাসায় ফিরেছেন রাজ। সেখান থেকে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ভালো আছেন, ঠিকঠাক আছেন তাঁরা। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। তবে এক দিনের ব্যবধানেই আবার বদলে গেল হিসাব।
তবে পরীমণির হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত হলেও শরীফুল-রাজের বিষয়টি ঘিরে জন্মেছে রহস্য।
উল্লেখ্য, গত ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে কাছের মানুষদের নিয়ে একমাত্র সন্তানের প্রথম জন্মদিন উদ্যাপন করেন চিত্রনায়িকা পরীমণি। রাজ্যর প্রথম জন্মদিনের আয়োজনেও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে।
এর সাত দিন পর গত বৃহস্পতিবার সকাল থেকেই ফেসবুকে গানবাংলার স্টুডিওতে সংগীত আয়োজক কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে সন্তান রাজ্যসহ পরীমণি ও শরীফুল রাজের একাধিক স্থিরচিত্র ফেসবুকে ছড়ায়। এর মধ্যে একটি স্থিরচিত্রে পরীমণি ও রাজ একে অপরকে জড়িয়ে ধরে ছিলেন।
তখন অনেকেই ভেবেছিলেন মান-অভিমান ভুলে তাঁরা আবার একত্র হয়েছেন। তবে সম্প্রতি এ ঘটনায় তাঁদের সম্পর্ক কোথায় গড়াচ্ছে তা নিয়ে আবারও প্রশ্নের জন্ম দিয়েছে।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে