গত ১০ আগস্ট শরীফুল রাজ ও পরীমণি দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মবার্ষিকী উদ্যাপিত হয় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। অনুষ্ঠানে বিনোদন অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। কিন্তু অনুষ্ঠানে দেখা যায়নি বাবা শরীফুল রাজকে। পুরো অনুষ্ঠানটি একাই সামলিয়েছেন রাজ্যের মা পরীমণি। এবার রাজ্যের কথা ভেবে বিবাদ ভুলে এক হলেন পরীমণি ও শরীফুল রাজ। গতকাল বুধবার রাতে রাজ্যকে নিয়ে একসঙ্গে কেক কাটতে দেখা গেল রাজ-পরীকে।
গানবাংলার স্টুডিওতে সংগীত আয়োজক কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে দেখা যায় তাঁদের। বিশেষ সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে তাপসের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাজ্য বাবার জন্মদিন উদ্যাপন করা হচ্ছে টিএমের পক্ষ থেকে।’
জন্মবার্ষিকী অনুষ্ঠানের ঠিক দুই দিন আগে কলকাতা থেকে দেশে ফেরেন রাজ। জানা যায়, অনুষ্ঠানের আগের দিন রাতে পরীর বাসায় গিয়ে ছেলের সঙ্গে দেখা করেন তিনি। কলকাতা থেকে আনা উপহারসামগ্রী ছেলের হাতে তুলে দেন। ছেলের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসেন। অনেকে ধারণা করেছিলেন, ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যাবেন রাজ। কিন্তু দেখা যায়নি তাঁকে।
‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তাঁরা। এরপর গত ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। মা হতে চলার খবরও একই দিনে প্রকাশ করেন পরীমণি। গত ১০ আগস্ট তাঁদের ঘর আলো করে আসে ছেলে শামীম মুহাম্মদ রাজ্য।

দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি।
৯ ঘণ্টা আগে
চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন ক্ষণজন্মা এই অভিনেতা। মৃত্যুর ৩০ বছর পর, আজও অমলিন তাঁর জনপ্রিয়তা। সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে নির্মিত হয়েছে ‘ব্যাকডেটেড’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
১০ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে আছে ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি নির্মাতার প্রথম সিনেমা।
১০ ঘণ্টা আগে
ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় মালয়ালম ইন্ডাস্ট্রি ঠিক কোথায় আলাদা, তা স্পষ্ট করে তুলে ধরেছেন অভিনেতা ও নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, মালয়ালম সিনেমার সবচেয়ে বড় শক্তি ও বৈশিষ্ট্য হলো—এখানে কোনো তারকা কিংবা প্রযোজনা সংস্থা নয়...
১১ ঘণ্টা আগে