ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলিউড অভিনেত্রী জেরিন খান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন জেরিন। হাসপাতালের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে এখনো জেরিনের সারা শরীরে ব্যথা এবং জ্বর রয়েছে।
গতকাল বুধবার হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নিজেই নিজের স্বাস্থ্যের খবর সবাইকে জানিয়েছিলেন জেরিন।
জেরিন জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, তীব্র জ্বর আর, সারা শরীরে ব্যথা ছিল। পরে পরীক্ষা করলে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। তবে এখন তিনি কিছুটা সুস্থ আছেন।
ডেঙ্গু থেকে বাঁচতে সকলকে সতর্কতা অবলম্বন করার বার্তাও দেন জেরিন খান। পরিবেশ পরিষ্কার ও মশা মুক্ত রাখার আবেদন করেন জেরিন। পাশাপাশি, সকলকে সঠিক সময়ে চিকিৎসা করানোর পরামর্শও দিয়েছেন তিনি। সকলে ডেঙ্গু প্রতিরোধে দায়িত্ব ভাগ করে নিলেই তবে সুরাহা মিলবে বলে মনে করেন জেরিন।
প্রসঙ্গত, ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। সুপারহিট বলিউড সিনেমা ‘হাউসফুল ২ ’-তেও অভিনয় করেন তিনি। পরে জেরিন ‘হেট স্টোরি থ্রি’, ‘ওয়াজা তুম হো’ সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে